উদ্দীপকে বর্ণিত ঘটনার আলোকে বলা যায় রুশ দেশীয় রাজার মতো আল মনসুরও রাজনৈতিক প্রজ্ঞা দ্বারা মহাবিপর্যয় থেকে রক্ষা পেয়েছিলেন —বিশ্লেষণ করো।
উত্তর: রুশ দেশের রাজার মতো খলিফা আল মনসুরও রাজনৈতিক প্রজ্ঞা দ্বারা মহাবিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। উদ্দীপকে আল মনসুরের রাওয়ান্দিয়া সম্প্রদায়ের বিদ্রোহ দমনের বিষয়টির ইঙ্গিত করা হয়েছে। খলিফা অত্যন্ত দক্ষতার সাথে রাওয়ান্দিয়াদের বিদ্রোহ দমন করে সাম্রাজ্যকে একটি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেন । আব্বাসি শাসক আল মনসুর তার রাজনৈতিক প্রজ্ঞার দ্বারা আব্বাসি শাসনকে সুদৃঢ়করণের লক্ষ্যে বিভিন্ন বিদ্রোহ-গোলযোগ দমনের জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেন। খিলাফত লাভের পরপরই তার চাচা ও সিরিয়ার শাসনকর্তা আব্দুল্লাহ বিন আলীর বিদ্রোহ দমন করেন। কারণ আবুল আব্বাস তাকে পরবর্তী খলিফা বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর আবু মুসলিম খোরাসানির অধিক জনপ্রিয়তায় ভীত হয়ে পরিকল্পনা করে তাকেও হত্যা করেন। কারণ আবু মুসলিমের জীবদ্দশায় মনসুর নিজেকে সিংহাসনে নিরাপদ মনে করেননি। এরপর তিনি পর্যায়ক্রমে সানবাদের বিদ্রোহ, রাওয়ান্দিয়া সম্প্রদায়ের বিদ্রোহ ও খোরাসানের বিদ্রোহ দমন করেন। বিদ্রোহ দমনের মাধ্যমে তার রাজনৈতিক প্রজ্ঞা প্রকাশ পায় এবং দেশ মহাবিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় । সার্বিক আলোচনায় প্রতীয়মান হয় যে, আল মনসুর তার অক্লান্ত পরিশ্রম, অদম্য সাহস, দূরদর্শিতা ও কূটনৈতিক প্রজ্ঞার বলে সকল বিদ্রোহ দমনের মাধ্যমে নব প্রতিষ্ঠিত আব্বাসি সাম্রাজ্যের ভিত মজবুত করেন ।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনার আলোকে বলা যায় রুশ দেশীয় রাজার মতো আল মনসুরও…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর