'বাৰ্মাকি' বলতে কী বোঝায় ? ব্যাখ্যা দাও ।
উত্তর: বার্মাকিরা ছিলেন পারস্যের খোরাসানের অধিবাসী। বার্মাকি উজিরদের পূর্বপুরুষ জাফর বলখের বৌদ্ধ মন্দিরের প্রধান পুরোহিত থাকায় তার উপাধি ছিল বার্মাক। উল্লেখ্য জাফর তার স্ত্রী ও পুত্র খালিদসহ উমাইয়া খলিফা আল ওয়ালিদের সেনাপতি কুতাইবা বিন মুসলিমের মধ্য এশিয়া বিজয়ের সময় যুদ্ধে বন্দিরূপে ধরা পড়েন। পরবর্তী সময়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে বন্দিত্ব থেকে মুক্তি লাভ করেন। এরা আব্বাসি আন্দোলন থেকে শুরু করে এ বংশের প্রতিষ্ঠা, বিদ্রোহ দমন ও প্রশাসন পরিচালনায় বিশেষ অবদান রেখে খ্যাতি অর্জন করে।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
'বাৰ্মাকি' বলতে কী বোঝায় ? ব্যাখ্যা দাও ।
উত্তর