আরিয়ান গ্রুপে আলিম সাহেবের উত্থান এবং খলিফা হারুন অর রশীদের খিলাফতের বার্মাকিদের উত্থান সামঞ্জস্যপূর্ণ— ব্যাখ্যা করো।
উত্তর: আরিয়ান গ্রুপে আলিম সাহেবের উত্থান এবং খলিফা হারুন-অর- রশীদের সময় বার্মাকিদের উত্থান সামঞ্জস্যপূর্ণ বক্তব্যটি যথার্থ । পারস্যের খোরাসানের অধিবাসী বার্মাকিরা বলখের বৌদ্ধ মন্দিরের পুরোহিত ছিল। পরবর্তীতে খলিফা আল ওয়ালিদের সময় তারা বন্দি এবং ইসলাম গ্রহণের মাধ্যমে মুক্তি লাভ করে। কালক্রমে এরা আব্বাসি আন্দোলন থেকে শুরু করে এই বংশের প্রতিষ্ঠা, বিদ্রোহ দমন ও প্রশাসন পরিচালনায় বিশেষ অবদান রেখে খ্যাতি অর্জন করে। ক্রমেই এ পরিবারের প্রভাব প্রতিপত্তি-বৃদ্ধি পেয়ে এ বংশ হারুন-অর-রশীদের শাসনকালে স্বর্ণযুগে উপনীত হয় । উদ্দীপকেও এর প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকে নির্দেশিত তমিজ সাহেবের ব্যবসায়িক সাফল্যে বন্ধু হালিমের গুরুত্বপূর্ণ অবদান থাকে। অনুরূপভাবে খলিফা হারুন-অর-রশীদের শাসনামলে বার্মাকিদের উত্থান এবং ভূমিকা ছিল অগ্রগণ্য। উমাইয়া শাসনামলে সেনাপতি কুতাইবা ইবন মুসলিম কর্তৃক মধ্য এশিয়া জয়ের পর বন্দি বার্মাকিগণ ইসলাম গ্রহণ করে। এই বংশ খলিফা হারুন অর- রশীদের শাসনামলে অনন্য উচ্চতায় আসীন হয়। বার্মাকি উজিরগণ পরমনিষ্ঠা, অবিচল আনুগত্য ও আত্মত্যাগ এবং অসামান্য কর্মনৈপুণ্যের মাধ্যমে আব্বাসিদের শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেন। প্রজাদের উন্নতিকল্পে ইয়াহহিয়া বার্মাক খলিফা হারুনের সময় বিশেষ ভূমিকা পালন করেন। এ সময় বার্মাকিরা আব্বাসি সাম্রাজ্যে ব্যাপক প্রভাব বিস্তার করেন। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত ব্যক্তির উত্থানের সাথে হারুন- অর-রশীদের সময় বার্মাকিদের উত্থানের সাদৃশ্য বিদ্যমান I
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
আরিয়ান গ্রুপে আলিম সাহেবের উত্থান এবং খলিফা হারুন অর রশীদের খিলাফত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর