আব্বাসি খিলাফত পতনের পেছনে কী কী কারণ রয়েছে বলে তুমি মনে করো।
উত্তর: খলিফাদের অযোগ্যতা, বিলাসিতা, অর্থনৈতিক সংকট, সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাব প্রভৃতি কারণ আব্বাসি খিলাফতের পতনে প্রভাব বিস্তার করেছিল। আব্বাসি খিলাফতের বিশাল সাম্রাজ্যের ভিতরে বিভিন্ন স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিল। ছোট ছোট স্বাধীন রাষ্ট্রের উদ্ভব আব্বাসিদের ঐক্য ও সংহতি বিনষ্ট করেছিল। সামরিক দিক থেকে প্রয়োজনীয় শক্তি অর্জনে তারা ব্যর্থ হয়েছিল। ফলে সে সময় সৃষ্ট হিমারীয়-মুদারীয়, তুর্কি, পারসিক, সেমেটিক প্রভৃতি জাতির মধ্যকার কলহ নিরসন করা তাদের পক্ষে সম্ভব হয়নি। তাছাড়া তুর্কি বাহিনীর আধিপত্য এবং ১২৫৮ খ্রিষ্টাব্দে মোঙ্গল নেতা হালাকু খানের বাগদাদ আক্রমণের ফলে আব্বাসি খিলাফত চূড়ান্ত পতনের দিকে ধাবিত হয়।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
আব্বাসি খিলাফত পতনের পেছনে কী কী কারণ রয়েছে বলে তুমি মনে করো।
উত্তর