উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ তোমার পাঠ্যবইয়ের শাসকের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের বর্ণনার সাথে আব্বাসি খলিফা হারুন-অর-রশীদের চারিত্রিক গুণাবলির অধিকাংশ ক্ষেত্রেই মিল রয়েছে। আব্বাসি খলিফা হারুন-অর-রশীদ ছিলেন একজন প্রজারঞ্জক শাসক। তার চরিত্রে কঠোরতা ও কোমলতার অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল। তিনি একদিকে অপরাধীদের কঠোর শাস্তি দিতেন, অপরদিকে নিষ্ঠার সাথে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন এবং প্রজাদের কল্যাণে প্রচুর দান করতেন। তার এসব গুণ উদ্দীপকের শাসকের চরিত্রেও ফুটে উঠেছে। উদ্দীপকে 'ক' শাসকের মাধ্যমে আব্বাসি খলিফা হারুন-অর-রশীদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। কারণ তিনি ছিলেন রূপকথার রাজা, প্রজাদের প্রতি উদার ও মহানুভব ছিলেন। মূলত রূপকথার নায়ক হিসেবে পরিচিত খলিফা হারুন-অর-রশীদ এরূপ স্বভাবের ছিলেন। তিনি খারেজি সম্প্রদায় এবং খাজার উপজাতির বিদ্রোহসহ অন্যান্য বিদ্রোহ কঠোরভাবে দমন করেন। আবার প্রজাদের কল্যাণে তিনি সাম্রাজ্যের বিভিন্ন স্থানে রাস্তা, মসজিদ, স্কুল, মাদ্রাসা, বিমারিস্তান (হাসপাতাল) প্রভৃতি নির্মাণ করেন। পানীয় জল ও সেচ কাজের সুবিধার জন্য হারুন-অর-রশীদ অনেক খাল খনন করেন। খলিফা হারুন-অর-রশীদও প্রজাসাধারণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য রাতে ছদ্মবেশে লোকালয়ে ঘুরে বেড়াতেন। তাই বলা যায়, উদ্দীপকের বর্ণনায় আব্বাসি খলিফা হারুন-অর-রশীদের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ তোমার পাঠ্যবইয়ের শাসকের চারিত্রিক বৈশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর