উদ্দীপকে যে বংশটি ধ্বংস করা হয় তাদের শেষ পরিণতি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে যে বংশটি ধ্বংসের কথা বলা হয়েছে তা হলো বার্মাকি পরিবার। তাদের শেষ পরিণতি ছিল মারাত্মক। বার্মাকিরা দীর্ঘ সতেরো বছর দ্বিধাহীনভাবে আনুগত্যের সাথে কঠোর পরিশ্রম করে আব্বাসি সাম্রাজ্যকে সমৃদ্ধি ও উন্নতির শীর্ষে পৌঁছে দেন। তাদের আকস্মিক পতন ইসলামের ইতিহাসের একটি করুণ ঘটনা। আব্বাসি খিলাফতের মর্যাদা বৃদ্ধিতে তারা অবদান রাখলেও সেই খিলাফতের কাছেই তাদের পতন ঘটে যায়। আব্বাসি শাসনামলে অষ্টম শতকের শেষ দিকে বার্মাকি পরিবার প্রভাব-প্রতিপত্তি বিস্তার করে। তারা আব্বাসি সাম্রাজ্যের মর্যাদা বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করে। কিন্তু সেই আব্বাসি সাম্রাজ্যের কাছেই এ পরিবারের পতন ত্বরান্বিত হয়। ফজল বিন রাবির ব্যক্তিগত শত্রুতা ও উচ্চাভিলাষ, বার্মাকিদের অপরিসীম প্রভাব, প্রাসাদ ষড়যন্ত্রের পর বার্মাকি জাফরের হারুন-অর-রশীদের বোন আব্বাসাকে গোপনে বিবাহ করা এবং লোক-জনের কথায় সন্দেহপ্রবণ হয়ে খলিফা হারুন-অর-রশিদ বার্মাকিদের প্রতি অসন্তুষ্ট হন এবং তাদের পতন ঘটান। পরবর্তীতে জাফরের শিরচ্ছেদ করা হয়। বৃদ্ধ ইয়াহহিয়া, ফজল, মুসা ও মুহাম্মদকে রাক্কায় বন্দি করা হয় এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়। পরিশেষে বলা যায়, বার্মাকি পরিবার আব্বাসি খিলাফতে মর্যাদা বৃদ্ধি করলেও শেষ পর্যন্ত তাদের ধ্বংস করে দেওয়া হয়।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
উদ্দীপকে যে বংশটি ধ্বংস করা হয় তাদের শেষ পরিণতি বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর