উদ্দীপকে প্রকাশিত চারিত্রিক বৈশিষ্ট্য ছাড়াও উক্ত খলিফা নানা গুণের অধিকারী ছিলেন — তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রকাশিত চারিত্রিক বৈশিষ্ট্য ছাড়াও খলিফা হারুন-অর-রশিদ আরও নানা গুণের অধিকারী ছিলেন। নিম্নে পাঠ্যবইয়ের আলোকে তা বিশ্লেষণ করা হলো : উদ্দীপকে হযরত ওমর ফারুক (রা.) এর বিভিন্ন গুণাবলীর সাথে খলিফা হারুন-অর-রশিদ এর বিভিন্ন জন-দরদি গুণাবলী সাদৃশ্য দেখানো হয়েছে। খলিফা হারুন-অর-রশিদ প্রজাদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন। পাশাপাশি তিনি জনগণের অবস্থা সম্পর্কে অবগত হওয়ার জন্য ছদ্মবেশে রাতে সাম্রাজ্য ঘুরে বেড়াতেন। খলিফা হারুন-অর-রশিদ আর ও নানাবিদ গুণের অধিকারী ছিলেন। খলিফা হারুন-অর-রশিদ ছিলেন অত্যন্ত ধর্মপ্রান মানুষ। তিনি সব সময় নামাজ কায়েম করতেন এবং সারা জীবনে মোট ১০ বার হজ পালন করেন। তিনি সুফিয়ান সাওরি, সুফিয়ান বি উনায়না, ফুদাইল নি আয়াজ, ইবনে সামসাকসহ বিভিন্ন আলেমের সান্নিধ্যে এসে ধর্মীয় উপদেশ শুনে অনেকটা সময় কাটাতেন। ন্যায়বিচার ও দানশীলতার জন্য তার খ্যাতি ছিল অনেক। খলিফা হারুন-অর-রশিদ প্রতিদিন ১০০০ দিরহাম দান করতেন এবং প্রতিবার হজ পালনের সময় তিনি অকাতরে ধন সম্পদ দান করতেন। তাছাড়া হজ যাত্রীদের পানির কষ্ট দূর করার জন্য তিনি ফোরাত থেকে মক্কা পর্যন্ত নহর-ই-জুবাইদা নামে একটি খাল খনন করেন। তবে খলিফা হারুন-অর-রশিদ অন্যের কথায় কান দিতে যার ফলে তিনি তার অকৃত্তিম বন্ধু বার্মাকি পরিবারকে নির্মূল করেছিলেন। এছাড়াও তিনি রাজকীয় আড়ম্বরে পরিবেষ্টিত থাকতেও পছন্দ করতেন। তাই বিশ্লেষণপূর্বক বলা যায়, উদ্দীপকে প্রকাশিত চারিত্রিক বৈশিষ্ট্য ছাড়াও খলিফা হারুন-অর-রশিদ আরও নানা গুণের অধিকারী ছিলেন।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
উদ্দীপকে প্রকাশিত চারিত্রিক বৈশিষ্ট্য ছাড়াও উক্ত খলিফা নানা গুণের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর