আল-মনসুরকে আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন?
উত্তর: আবু জাফর আল মনসুর তার শাসনামলে সকল বিদ্রোহ দমন করে আব্বাসি সাম্রাজ্যকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেন এবং সাম্রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। তাই তাকে আব্বাসি খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। খলিফা আল মনসুর তার দীর্ঘ ২১ বছরের শাসনামলে সাম্রাজ্যে শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেন। তিনি অক্লান্ত পরিশ্রম, অদম্য সাহস, দূরদর্শিতা ও কূটনৈতিক জ্ঞান বলে ভেতরের ও বাইরের সকল শত্রুকে দমন করে আব্বাসি বংশকে একটি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেন। এজন্য আস-সাফফাহ আব্বাসি বংশের প্রথম খলিফা হলেও মনসুরকেই এ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
আল-মনসুরকে আব্বাসি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন?
উত্তর