উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের যে প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে তা উল্লেখপূর্বক উক্ত প্রতিষ্ঠান গঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর?
উত্তর: উদ্দীপকের সাথে আব্বাসি খলিফা আল মামুন প্রতিষ্ঠিত বায়তুল হিকমা বিজ্ঞানাগারের মিল রয়েছে। এটি তিনটি বিভাগ নিয়ে গঠিত ছিল। আব্বাসি খলিফা আল মামুনের জ্ঞান-বিজ্ঞানে পৃষ্ঠপোষকতার এক অনন্য দৃষ্টান্ত বায়তুল হিকমা প্রতিষ্ঠানটি। জ্ঞান-বিজ্ঞানকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য ৮৩০ খ্রিষ্টাব্দে বাগদাদে বায়তুল হিকমা গড়ে তোলা হয়। এ প্রতিষ্ঠান জ্ঞান বিকাশের এক অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। যেমনটি উদ্দীপকের 'জ্ঞান পল্লী' গঠনের ক্ষেত্রে লক্ষণীয়। উদ্দীপকের একজন জনপ্রতিনিধি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জ্ঞান পল্লী গড়ে তুলে বিভিন্ন বই দ্বারা সমৃদ্ধ করেন। তেমনি বায়তুল হিকমাও ছিল বিভিন্ন বইয়ে সমৃদ্ধ এক অনন্য পাঠাগার। জ্ঞান বিকাশের জন্য এখানে গ্রন্থাগার, 'শিক্ষায়তন এবং অনুবাদ ব্যুরো বিভাগ স্থাপন করা হয়। সে যুগের প্রখ্যাত মনীষী হুনায়ন ইবনে ইসহাককে এ প্রতিষ্ঠানটির মহাপরিচালক নিযুক্ত করা হয়। এ প্রতিষ্ঠানটিকে ইসলামের প্রথম উচ্চ শিক্ষার উন্নত প্রতিষ্ঠান বলে অভিহিত করা হয়। জ্ঞান-বিজ্ঞানের দ্বার উন্মোচনে এ পাঠাগারটির ভূমিকা ছিল অনন্য। সুতরাং বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি যেন বায়তুল হিকমা প্রতিষ্ঠানটির প্রতিরূপ।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের যে প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে তা উ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর