বার্মাকি কারা? ব্যাখ্যা কর।
উত্তর: মন্দিরের প্রধান পুরোহিতের পদবি ছিল বার্মাকি। বলখ প্রদেশের সুপ্রসিদ্ধ মন্দিরের নাম ছিল 'নওবাহার'। এ নওবাহার মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন খালিদ বার্মাকির বাবা। পারসিক ও তুর্কিগণ নওবাহার মন্দিরে তীর্থ করত এবং প্রচুর উপঢৌকন পাঠাত। বার্মাকিদের পদমর্যাদা ছিল বংশানুক্রমিক। বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খালিদ বার্মাকি। এজন্য তার বংশ বার্মাকি নামে পরিচিতি লাভ করে।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
বার্মাকি কারা? ব্যাখ্যা কর।
উত্তর