উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের বর্ণিত কোন শাসকের কর্মকান্ডের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের বর্ণিত শাসক আবু জাফর আল-মনসুরের কর্মকাণ্ডের মিল পাওয়া যায়। উদ্দীপকের জুহাইর মধ্যযুগের শাসক নির্মিত একটি শহর পরিদর্শন করেন। এটি তার রাজধানী ছিল। তিনি তার সেনাপতিকেও হত্যা করেন। উদ্দীপকের এসব কর্মকাণ্ড আল-মনসুরের কর্মকান্ডের অনুরূপ। খলিফা আল মনসুর রাজনৈতিক, অর্থনৈতিক সর্বোপরি নিরাপত্তার কথা চিন্তা করে তাইগ্রিস নদীর পশ্চিম তীরে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে এবং আব্বাসি সাম্রাজ্যের মধ্যস্থলে প্রাচীন সামানীয় আমলের বাগদাদ গ্রামকে রাজধানীতে রূপান্তর করেন। এ লক্ষ্যে তিনি ৭৬২ খ্রিষ্টাব্দে সিরিয়া, মেসোপটেমিয়াসহ বিভিন্ন, স্থান থেকে ১ ১,০০,০০০ শ্রমিক ও শিল্পী নিয়োগ করে দীর্ঘ পাঁচ বছর তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন। নির্মাণ শেষে এ নগরীর নাম দেওয়া হয় 'দারুস সালাম'। তবে এটি বাগদাদ নামেই অতি পরিচিত। আবু মুসলিম খোরাসানের শাসনকর্তা ছিলেন। নাসিবিনের যুদ্ধে আবদুল্লাহর পরাজয়ের পর আবু মুসলিম খোরাসানে প্রত্যাবর্তন করতে চাইলে খলিফা তাকে সিরিয়া ও তার পার্শ্ববর্তী অঞ্চলের শাসনকর্তা নিযুক্ত করার প্রস্তাব দেন। আবু মুসলিম তা ঔদ্ধত্যের সাথে প্রত্যাখ্যান করেন। তার অপরিসীম ক্ষমতা, জনপ্রিয়তা, দাম্ভিকতা, রণকৌশল ও অন্যান্য গুণের জন্য খলিফা মনসুর তার মধ্যে খিলাফতের ভবিষ্যৎ বিপদের সম্ভাবনা লক্ষ করে অলক্ষ্য ষড়যন্ত্রে তাকে হত্যা করেন। আবু মুসলিম যতদিন জীবিত ছিলেন ততদিন মনসুর নিজের সিংহাসনকে নিরাপদ মনে করেননি। এজন্য হীন ষড়যন্ত্রের মাধ্যমে আবু মুসলিমকে হত্যা করে নিজ বংশ ও সিংহাসন কণ্টকমুক্ত করেন। অতএব উদ্দীপকে আব্বাসীয় খলিফা আল-মনসুরকে ইঙ্গিত করা হয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের বর্ণিত কোন শাসকের কর্মকান্ডের মিল পাওয়া য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর