উক্ত দ্বন্দ্বের ফলাফল বিশ্লেষণ কর।
উত্তর: আমিন ও মামুনের মধ্যকার গৃহযুদ্ধ এবং এতে আমিনের পরাজিত ও নিহত হওয়ার ঘটনা ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী ও তাৎপর্যপূর্ণ ঘটনা। এর ফলে ইসলামের ইতিহাসে আরব প্রাধান্য তথা আরব জাতীয়তাবাদের বিলুপ্তি ঘটে। আব্বাসি খিলাফতে আরবি ভাষা ও তাদের ইসলাম ধর্মই কেবল বেঁচে থাকে। প্রশাসনের সর্বত্র পারসিক চিন্তা-চেতনা ও রীতিনীতির প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। এস এম ইমামুদ্দীন বলেন, "উমাইয়াদের ক্ষমতাচ্যুতির ফলে আরবদের ওপর পারসিকরা আংশিক বিজয়লাভ করে; কিন্তু আমিনের ওপর মামুনের প্রভুত্ব বিস্তার আরবদের ওপর তাদের সম্পূর্ণ বিজয় সূচিত করে। অন্যদিকে, মামুনের এ জয়ের মধ্য দিয়ে বাগদাদ শিক্ষা-সংস্কৃতির এক তীর্থকেন্দ্রে পরিণত হয়। খলিফা আল মামুন কর্তৃক ৮৩০ খ্রিষ্টাব্দে জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতিকে প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য 'বায়তুল হিকমা' প্রতিষ্ঠিত হয়। প্রখ্যাত পণ্ডিত, অনুবাদক ও চিকিৎসক হুনাইন বিন ইসহাককে বায়তুল হিকমার পরিচালক পদে নিযুক্ত করে এ প্রতিষ্ঠানকে তিনটি ইউনিটে বিভক্ত করেন। যথা-গ্রন্থাগার, শিক্ষানিকেতন ও অনুবাদ বিভাগ। পারসিক, গ্রিক, হিন্দু, খ্রিষ্টান ইত্যাদি সম্প্রদায় ও জাতীয় পণ্ডিতগণ শিক্ষামূলক গবেষণা, জ্ঞান-বিজ্ঞান চর্চা ও অনুবাদ কাজে নিযুক্ত থাকতেন। আল-মামুনের শাসনকাল ছিল আব্বাসি খিলাফতের এক গৌরবময় যুগ। শিক্ষা ও সংস্কৃতির উন্নতির জন্য তার শাসনকালকে অগাস্টান যুগ অপেক্ষাও অধিক উন্নত ও গৌরবময় ছিল। বিশ্বের ইতিহাসে জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতিতে শাসনকর্তার পৃষ্ঠপোষকতায় এমন উদ্দীপনা, এমন জাগরণ আর দেখা যায় না। তাই বলা যায়, ভ্রাতৃযুদ্ধের ফলস্বরূপ আল মামুন বিজয়ী হলে জ্ঞান-বিজ্ঞানের চূড়ান্ত বিকাশ ঘটে।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
উক্ত দ্বন্দ্বের ফলাফল বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর