এ ধরনের দ্বন্দ্বে যোগ্য ও দক্ষ ব্যক্তিরাই সফলতা লাভ করে-পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উত্তরাধিকার দ্বন্দ্বে স্বাভাবিকভাবেই যোগ্য ও দক্ষ ব্যক্তিরা সফলতা লাভ করে। উদ্দীপকে আমরা দেখতে পাই, সম্রাট শাহজাহানের পুত্র দারাশিকো এবং আওরঙ্গজেবের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বে আওরঙ্গজেব জয়লাভ করেন। আওরঙ্গজেবের ব্যক্তিগত যোগ্যতা, রণকৌশল, বিচক্ষণতা, সুদৃঢ় মনোবল এবং ধর্মনিষ্ঠা তাকে সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছিল। একইভাবে খলিফা খলিফা হারুন-অর-রশীদের পুত্র মামুনও দক্ষতা ও যোগ্যতার কারণে গৃহযুদ্ধে তার ভাই খলিফা আমিনকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। আব্বাসি খলিফা মামুন ছিলেন অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী। তিনি ছিলেন কর্মঠ, সৎ ও আদর্শবান। এসব গুণের কারণে মামুন প্রজাদের শ্রদ্ধা অর্জন করেছিলেন। খলিফা হারুন-অর-রশীদ তাকে খিলাফতের পূর্বাঞ্চলের (পারস্য) শাসনকর্তা নিয়োগ করেন। মামুনের শাসননীতি প্রজাদের কল্যাণ ও সুখ বয়ে আনে। তাদের সমর্থন গৃহযুদ্ধে মামুনের সফলতার অন্যতম কারণ। এছাড়া মামুনের উজির ফজল বিন সাহল এবং সেনাপতি তাহির বিন হুসাইন ছিলেন সুদক্ষ ও রণকুশলী। অন্যদিকে, হারুন-অর-রশীদের মৃত্যুর পর তার বড় ছেলে আমিন খলিফা হন। আমিন ছিলেন কর্মবিমুখ, নিষ্ঠুর ও বিলাসী। ফলে উত্তরাধিকার দ্বন্দ্বে আমিন ন্যায়পরায়ণ মামুনের মতো জনসমর্থন পাননি। এছাড়া আমিনের উজির ফজল বিন-রাবী এবং সেনাপতি আলী বিন ঈশা ছিলেন অযোগ্য। খিলাফতের পূর্বাঞ্চলে মামুন সুশাসন প্রতিষ্ঠা করায় প্রজারা তাকে অকুণ্ঠ সমর্থন দেয়। ফলে যুদ্ধে তার মনোবল অনেক বেড়ে যায়। এছাড়া তিনি ছিলেন ধর্মনিষ্ঠ ব্যক্তি। মামুন তার এসব গুণের কারণেই গৃহযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করেছিলেন। উদ্দীপকের আওরঙ্গজেব এবং আমার পাঠ্যবইয়ের আল মামুন উত্তরাধিকার যুদ্ধে তাদের যোগ্যতার কারণেই বিজয়ী হয়েছেন। সুতরাং বলা যায়, উত্তরাধিকার দ্বন্দ্বে যোগ্যরাই সফল হয়।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
এ ধরনের দ্বন্দ্বে যোগ্য ও দক্ষ ব্যক্তিরাই সফলতা লাভ করে-পঠিত বিষয়ের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর