উদ্দীপকে উল্লিখিত ধর্মীয় ঘটনার মতোই রাওয়ান্দিয়া সম্প্রদায় যে পরিস্থিতির সৃষ্টি করেছিল রাজা ফিউডালের মতোই খলিফা আল-মনসুর তা দমনে সক্ষম হয়েছিলেন। উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ধর্মীয় ঘটনার মতো আব্বাসি আমলে রাওয়ান্দিয়া সম্প্রদায় যে পরিস্থিতির সৃষ্টি করেছিল রাজা ফিউডালের মতোই খলিফা আল মনসুর তা দমনে সক্ষম হয়েছিলেন। খলিফা আল মনসুর খুব নিষ্ঠার সাথে ইসলামি অনুশাসন মেনে চলতেন। এর ফলে রাওয়ান্দিয়া সম্প্রদায় তাকে আল্লাহর অবতার বলে ঘোষণা করে। এরা ছিল মূলত খলিফার অনুগ্রহ প্রত্যাশী তোষামোদকারীর দল। তারা যে বিব্রতকর ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছিল, আল মনসুর তা মোকাবেলা করতে সক্ষম হয়েছিলেন। উদ্দীপকেও এরূপ ঘটনা বর্ণিত হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, ধর্মের প্রতি রাজা ফিউডালের বিশেষ অনুরাগের সুযোগ নিয়ে এক দল প্রজা তাকে প্রভু মনে করে পূজা করতে আসে। এতে রাজ্যে এক মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। তবে রাজা তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। একই ধরনের ঘটনা আব্বাসি খলিফা আল মনসুরের আমলেও দেখা যায়। একদিন রাওয়ান্দিয়া সম্প্রদায়ের লোকজন খলিফার প্রাসাদের সামনে একত্র হয়ে বলতে থাকে, 'এটি আমাদের মাবুদের গৃহ যিনি আমাদের আহারের জন্য খাদ্য এবং পানের জন্যে পানীয় দেন।' এ ধরনের অনৈসলামিক কাজের জন্য আল মনসুর বাধ্য হয়ে তাদের ২০০ জনকে কারারুদ্ধ করেন। এ ঘটনার কিছুদিন পর ৬০০ রাওয়ান্দিয়ার একটি দল রাজপ্রাসাদের সামনে এসে খলিফার দর্শনপ্রার্থী হয়। খলিফা তাদের সামনে এলে তারা হঠাৎ খলিফাকে আক্রমণ করে বসে। তবে সৌভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে যান। এ ঘটনার পর খলিফা কঠোর হাতে রাওয়ান্দিয়া সম্প্রদায়কে দমন করেন। উপরের আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকের রাজা ফিউডাল এবং খলিফা আল মনসুর উভয়ই তাদের শাসনকালে সৃষ্ট ধর্মীয় বিশৃঙ্খলা মোকাবেলা করতে সক্ষম হয়েছেন।
HSC Islamic History 1st paper Chapter 5 : আব্বাসি খিলাফত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 5 : আব্বাসি খিলাফত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ধর্মীয় ঘটনার মতোই রাওয়ান্দিয়া সম্প্রদায় যে পরিস্থ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর