উদ্দীপক বর্ণিত মি. সাফিরের সাথে কোন ফাতেমীর ধর্মীয় নেতার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মি. সাফিরের সাথে ফাতেমি নেতা ওবায়দুল্লাহ আল মাহদির সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে 'ক' রাজ্যের ধর্মীয় নেতা মি. সাফির যখন জনসম্মুখে আসেন তখন সবাই অবাক। তিনিও তো তাদের মতো একজন সাধারণ মানুষ অথচ একদল পুরোহিত বলে আসছিল যে তিনি মানুষ নন বরং দেবতা। পুরোহিতদের বলা এসব কাহিনি যখন তার গোচরে আসে তখন তিনি তাদের কঠোর শাস্তি দেন। অতঃপর জনগণকে সাথে নিয়েই তিনি 'ক' রাজ্য প্রতিষ্ঠায় অবদান রাখেন। উক্ত 'ক' রাজ্যে নেতা মি. এন্থনির মতোই উবায়দুল্লাহ আল মাহদীকে উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত প্রতিষ্ঠা করতে আবু আবদুল্লাহ আশ-শিয়ী মিথ্যা প্রচারণা চালান। তিনি প্রচার করেন- 'আল খায়ের' উপত্যকা হলো ন্যায়নীতিপন্থিদের উপত্যকা। এখানে ইমাম মাহদী আগমন করবেন এবং তিনি কাতামা গোত্রের সহায়তায় একটি স্বর্গরাজ্য গড়ে তুলবেন। কাতামা গোত্রের লোকেরা সরল বিশ্বাসে তার কথায় আস্থা স্থাপন করে। ইমাম মাহদীর আগমনের কথা প্রচার করে তিনি উত্তর আফ্রিকায় একটি বিশাল জনগোষ্ঠীকে নিজের নিয়ন্ত্রণে আনেন। এরপর তিনি উবায়দুল্লাহ আল মাহদীকে উত্তর আফ্রিকায় আগমনের আহ্বান জানান। সেখানে উবায়দুল্লাহ আল মাহদীকে তিনি ইমাম মাহদী হিসেবে পরিচয় দেন। জনগণ সরল বিশ্বাসে তাকে ইমাম মাহদী হিসেবে গ্রহণ করেন এবং তার পক্ষে প্রয়োজনে সশস্ত্র সংগ্রাম করার প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় তিনি ৯০৯ খ্রিষ্টাব্দে আগলাবি বংশের শাসনকে উৎখাত করে ক্ষমতা গ্রহণ করেন। পরবর্তী সময়ে আবু আবদুল্লাহ উবায়দুল্লাহ আল মাহদীকে ক্ষমতা হতে উৎখাতের ষড়যন্ত্র করলে খলিফা তাকে ও তার ভাই আব্বাসকে হত্যা করেন।
HSC Islamic History 1st paper Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপক বর্ণিত মি. সাফিরের সাথে কোন ফাতেমীর ধর্মীয় নেতার সাদৃশ্য রয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর