উত্তর আফ্রিকায় ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠায় উক্ত ধর্মীয় নেতার অবদান মূল্যায়ন কর।
উত্তর: উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত প্রতিষ্ঠায় উক্ত ধর্মীয় নেতা অর্থাৎ ওবায়দুল্লাহ আল মাহদির যথেষ্ট অবদান রয়েছে। উবায়দুল্লাহ আল-মাহদি ছিলেন ফাতেমি খিলাফতের প্রতিষ্ঠাতা। ৯০৯ খ্রিষ্টাব্দে উত্তর আফ্রিকার তিউনিশিয়ায় তিনিই সর্বপ্রথম ফাতেমি খিলাফতের গোড়াপত্তন করেন। অতঃপর ৯০৯ থেকে ৯৩৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত দীর্ঘ ২৬ বছর দক্ষতার সাথে উত্তর আফ্রিকা শাসন করেন এবং ফাতেমি রাজবংশ সুপ্রতিষ্ঠিত করেন। ইমাম উবায়দুল্লাহ আল-মাহদি প্রকৃতই আলী (রা.) ও ফাতিমা (রা.)-এর বংশধর ছিলেন কি না সে বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ থাকলেও তার সুযোগ্য ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে এ খিলাফত বিস্তার লাভ করে। খিলাফতের প্রয়োজনে তিনি ৯১৬-২০ খ্রিষ্টাব্দে মাহদিয়া নগর স্থাপন করেন এবং সেখানে রাজধানী স্থানান্তর করেন। ফাতেমি খিলাফতের বিরুদ্ধে বিভিন্ন সময়ে গড়ে ওঠা বিদ্রোহগুলো দক্ষতার সাথে দমন এবং রাজ্যসীমার বিস্তার তার রাজবংশকে একটি দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করায়। মাহদি কর্তৃক ফাতেমি বংশ প্রতিষ্ঠিত হওয়ার পর ১০০ বছরের মধ্যে তার বা তার উত্তরাধিকারীদের বংশ পরিচয় সম্পর্কে কোনো সন্দেহ দেখা দেয়নি শুধুমাত্র তার শাসন দক্ষতার কারণে। বলিষ্ঠ বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতি প্রণয়নের মাধ্যমে ফাতেমি খিলাফতকে স্থায়িত্বদানের জন্য তাকে তার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়।
HSC Islamic History 1st paper Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উত্তর আফ্রিকায় ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠায় উক্ত ধর্মীয় নেতার অবদান মূ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর