উদ্দীপকে ফাতেমি বংশের কোন খলিফার বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ফাতেমি বংশের খলিফা আল মুইজের বৈশিষ্ট্যাবলি ফুটে উঠেছে। ফাতেমি খলিফা আল মনসুরের মৃত্যুর (৯৪৬-৯৫২ খ্রি.) পর তার পুত্র আবু তামিম মা'আদ 'আল-মুইজ' উপাধি গ্রহণ করে ৯৫২ খ্রিষ্টাব্দে ফাতেমি সিংহাসনে আরোহণ করেন। তার অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য এবং দক্ষতা ফাতেমি সাম্রাজ্যে এক নতুন অধ্যায়ের সূচনা করে। তিনি তার গৌরবময় শাসনকালে (৯৫২-৯৭৫ খ্রি.) সাম্রাজ্যের উন্নয়নে যেসব সংস্কার করেন তার কিছু দিক- করেন উদ্দীপকে বর্ণিত খলিফা ফারজাদের মধ্যে লক্ষণীয়। খলিফা ফারজাদ একটি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি সুশাসনের জন্য সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে এবং প্রদেশকে কিছু সংখ্যক জেলায় বিভক্ত করেন। তিনি জ্ঞান-বিজ্ঞান ও শিল্পেও উন্নতি করেন। ফাতেমি খলিফা আল মুইজের ক্ষেত্রেও এমনটি লক্ষণীয়। তিনি সাম্রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠাকল্পে সমগ্র সাম্রাজ্যকে প্রদেশে এবং প্রদেশগুলোকে জেলায় বিভক্ত করে সেখানে সুযোগ্য প্রশাসক ও কর্মচারী নিয়োগ দেন। জ্ঞান-বিজ্ঞান ও দর্শন চর্চায় তিনি পৃষ্ঠপোষকতা করেন। তিনি নিজেও ভাষাতত্ত্বে ব্যুৎপত্তি অর্জন করেন। তার সময়ে শিল্পেরও যথেষ্ট উন্নয়ন সাধিত হয়। তিনি সুদীর্ঘ তেইশ বছর ক্ষমতায় অধিষ্ঠিত থেকে দক্ষতার সাথে শাসন পরিচালনা করেন। শাসনক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে ফাতেমি রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এতে প্রমাণিত হয় যে, উদ্দীপকে উল্লিখিত খলিফা ফারজাদের বৈশিষ্ট্যবলি ফাতেমি খলিফা আল মুইজের কর্মকাণ্ডকেই ইঙ্গিত করে।
HSC Islamic History 1st paper Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে ফাতেমি বংশের কোন খলিফার বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর