উদ্দীপকের সুলতানের সাথে কোন ফাতেমি খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সুলতানের সাথে ফাতেমি খলিফা আল-মুইজের সাদৃশ্য রয়েছে। ফাতেমি খিলাফতের চতুর্থ খলিফা আল-মুইজ পিতা আল-মনসুরের মৃত্যুর পর ৯৫২ খ্রিষ্টাব্দে সিংহাসনে বসেন। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি সাম্রাজ্যের সর্বত্র শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সুচিন্তিত পরিকল্পনা ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেন। সাম্রাজ্যকে সুশৃঙ্খলভাবে পরিচালনার পাশাপাশি তিনি এর বিস্তৃতির ক্ষেত্রেও অসামান্য ভূমিকা রাখেন। উদ্দীপকের শাসকের ক্ষেত্রেও বিদ্রোহ দমন করে শান্তি প্রতিষ্ঠা ও সাম্রাজ্য বিস্তৃতির ঘটনা লক্ষ করা যায়। উদ্দীপকে দেখা যায়, দিল্লির সুলতান ইলতুৎমিশ ক্ষমতাসীন হয়ে কুবাচা ও তাজউদ্দিনের বিদ্রোহ দমন করে লাহোর ও মুলতান অধিকার করেন। এছাড়াও সেনাবাহিনী পুনর্গঠন ও প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করতে নানা পদক্ষেপ গ্রহণ করেন। অনুরূপভাবে খলিফা আল-মুইজ সিংহাসন আরোহণ করে উমাইয়া বাধা প্রতিহতকরণ, ওরান ও বুগিয়ার বিদ্রোহ দমন করে সাম্রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। সাম্রাজ্য বিস্তৃতির প্রথম পদক্ষেপ হিসেবে তিনি ৯৫৫ খ্রিষ্টাব্দে মরক্কো দখল করেন। এরপর ৯৬৬ খ্রিষ্টাব্দে তিনি সিসিলি দ্বীপে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। তাছাড়া মিসর বিজয় ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। ৯৬৯ খ্রিষ্টাব্দে মিসরের রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে আল-মুইজ সেখানে অভিযান পরিচালনা করে ফুস্তাত নগরী দখল করেন। ফাতেমি খলিফা আল মুইজ এগুলোর পাশাপাশি খিলাফতকে একটি শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে আরও কিছু উদ্যোগ বাস্তবায়ন করেছেন। সাম্রাজ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় তিনি সেনাবাহিনী ও নৌবাহিনীর সংস্কার করেন। ভূমি সংস্কারের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের সুলতানের সাথে আল-মুইজের মিল রয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের সুলতানের সাথে কোন ফাতেমি খলিফার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর