তুমি কি মনে কর উদ্দীপকের শাসকের মতো উক্ত শাসক তার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শাসকের মতো আল-মুইজও ফাতেমি খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। রাষ্ট্রে আইন-শৃঙ্খলা বজায় রাখা, নাগরিকদের সুখ-সমৃদ্ধি নিশ্চিত করা শাসকের গুরুত্বপূর্ণ কর্তব্য। এসব কর্তব্য যথাযথভাবে পালনের মাধ্যমে একজন শাসক শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত হয়। আর এরূপ কর্তব্য নিষ্ঠার কারণেই ফাতেমি খলিফা আল-মুইজ তার বংশের শ্রেষ্ঠ শাসক ও প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন। সাম্রাজ্যকে সুদৃঢ় ভিত্তি দেওয়ার কারণে সুলতান ইলতুৎমিশ দিল্লি সালাতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা পান। তেমনি ফাতেমি খলিফা আল-মুইজও সিংহাসনে আরোহণ করে বিভিন্ন বার্বার গোত্রের বিদ্রোহ দমনের মাধ্যমে তার সাম্রাজ্যকে সুসংহত করেন। তিনি মিসরসহ কয়েকটি অঞ্চল দখল করে সাম্রাজ্য বিস্তার করেন। সমাজে আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি সাম্রাজ্যকে প্রদেশ এবং প্রদেশকে জেলায় বিভক্ত করে সুযোগ্য প্রশাসক ও কর্মচারী নিয়োগ দেন। অভিজ্ঞ ইহুদি এবং খ্রিষ্টানদের নিয়োগ দিয়ে আল-মুইজ ভূমি রাজস্ব সংস্কার করেন। সেনা ও নৌবাহিনীর সংস্কারেও তিনি বিশেষ উদ্যোগ নেন। এছাড়া ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে আল-মুইজ নানা যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেন। এর ফলে তার শাসনকালে (৯৫২-৯৭৫ খ্রি.) উত্তর আফ্রিকা ও মিসর সমৃদ্ধির শিখরে উপনীত হয়। উপরের আলোচনার আলোকে বলা যায়, খলিফা আল-মুইজের কার্যক্রমের ফলে ফাতেমি খিলাফত সুদৃঢ় ভিত্তি লাভ করে। তার সংস্কারধর্মী উদ্যোগগুলো মানুষের কল্যাণের জন্য গ্রহণ করা হয়েছিল। তাই তৎকালীন শাসনব্যবস্থা বিশ্লেষণ করে তাকে ফাতেমি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়।
HSC Islamic History 1st paper Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকের শাসকের মতো উক্ত শাসক তার বংশের প্রকৃত প্রত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর