শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কবির মাহমুদের সাথে স্পেনের কোন উমাইয়া শাসকের মিল রয়েছে? আলোচনা করো।

উত্তর: উদ্দীপকের কবির মাহমুদের সাথে স্পেনের উমাইয়া শাসক প্রথম আবদুর রহমানের মিল রয়েছে। কুরাইশ বংশের দুটি শাখা উমাইয়া ও আব্বাসি গোত্রের দ্বন্দ্ব দীর্ঘদিনের। তারা সব সময় একে অন্যের ক্ষতি সাধনে তৎপর থাকত। এই শত্রুতার জের ধরে ৭৫০ খ্রিষ্টাব্দে উমাইয়া খিলাফতের পতন ঘটিয়ে আব্বাসিরা ক্ষমতা দখল করে। ক্ষমতালাভের পর তারা উমাইয়াদের নৃশংসভাবে হত্যা করে। এই নৃশংসতার হাত থেকে উমাইয়া যুবরাজ আবদুর রহমান ভাগ্যক্রমে রক্ষা পান। প্রাণরক্ষার্থে তিনি দেশত্যাগ করেন। দীর্ঘকাল নানা ঘাতপ্রতিঘাতের পর তিনি স্পেনে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। উদ্দীপকের কবির মাহমুদের ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখা যায়। খান বংশের সন্তান কবির মাহমুদ তার বিরোধী বংশের অত্যাচারের হাত থেকে কোনোমতে রেহাই পেয়ে মাতুলালয়ে আশ্রয় নেন। সেখান থেকে ভাগ্যান্বেষণে তিনি পার্শ্ববর্তী রাজনগরে স্বাধীন জমিদারি প্রতিষ্ঠা করেন। একইভাবে আব্বাসিদের রাজনৈতিক প্রতিহিংসা ও নৃশংসতার শিকার হয়ে প্রথম আবদুর রহমান বা আবদুর রহমান আদ-দাখিল নিজদেশ ছেড়ে পালাতে বাধ্য হন। তিনি পালিয়ে উত্তর আফ্রিকায় গিয়ে মামার কাছে আশ্রয় লাভ করেন। মামার সহায়তায় আবদুর রহমান একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। তিনি একসময় উত্তর আফ্রিকার উপকূল থেকে অদূরে স্পেনে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করতে সক্ষম হন। সুতরাং দেখা যাচ্ছে, প্রতিহিংসা, ষড়যন্ত্র ও নিষ্ঠুরতার শিকার হওয়া এবং পরবর্তী সময়ে স্বাধীন শাসন প্রতিষ্ঠার দিক দিয়ে উদ্দীপকের কবির মাহমুদ ও প্রথম আবদুর রহমানের মধ্যে মিল রয়েছে।

HSC Islamic History 1st paper Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল

উদ্দীপকের কবির মাহমুদের সাথে স্পেনের কোন উমাইয়া শাসকের মিল রয়েছে? আ…

উদ্দীপক

আজমপুরের খান বংশের ব্যবসায়ী দাউদ খান তালুকদার বংশের হান্নান সাহেবের সঙ্গে এক সংঘর্ষে পরাজিত হয়ে জমিদারি হারান। বিজয়ী হান্নান সাহেব খান বংশের লোকদের উপর নির্মমভাবে অত্যাচার চালান। তাঁর অত্যাচার থেকে কোনোক্রমে রেহাই পেয়ে খান বংশের সন্তান কবির মাহমুদ মাতুলালয়ে আশ্রয় নেন। সেখান থেকে ভাগ্যান্বেষণে তিনি পার্শ্ববর্তী রাজনগরে স্বাধীন জমিদারি প্রতিষ্ঠা করেন।

উত্তর

তৃতীয় আবদুর রহমানকে 'Saviour of Spain′Spain^{\prime} বলা হয়।

উত্তর

মধ্যযুগে ইউরোপীয় জ্ঞান-বিজ্ঞান চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল বলে কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয়। উমাইয়া রাজত্বকালে স্পেনের সার্বিক উন্নয়নের মূলকেন্দ্র ছিল কর্ডোভা নগরী। একে কেন্দ্র করেই মধ্যযুগে স্পেনে জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সংস্কৃতি, স্থাপত্য শিল্পের বিকাশ ঘটেছিল। এটি ইউরোপের সবচেয়ে সৌন্দর্যের নগরী ছিল। কর্ডোভার কারুকার্যখচিত প্রাসাদ, সুনির্মিত অট্টালিকা পৃথিবীর ইতিহাসে অদ্বিতীয় ছিল। মসজিদ, মাদ্রাসা, স্নানাগার, বিপণিবিতান, উদ্যান, দুর্গ, প্রাসাদ দ্বারা সুসজ্জিত ছিল বলেই কর্ডোভাকে ইউরোপের বাতিঘর বলা হয়।

উত্তর

উদ্দীপকের কবির মাহমুদের সাথে স্পেনের উমাইয়া শাসক প্রথম আবদুর রহমানের মিল রয়েছে। কুরাইশ বংশের দুটি শাখা উমাইয়া ও আব্বাসি গোত্রের দ্বন্দ্ব দীর্ঘদিনের। তারা সব সময় একে অন্যের ক্ষতি সাধনে তৎপর থাকত। এই শত্রুতার জের ধরে ৭৫০ খ্রিষ্টাব্দে উমাইয়া খিলাফতের পতন ঘটিয়ে আব্বাসিরা ক্ষমতা দখল করে। ক্ষমতালাভের পর তারা উমাইয়াদের নৃশংসভাবে হত্যা করে। এই নৃশংসতার হাত থেকে উমাইয়া যুবরাজ আবদুর রহমান ভাগ্যক্রমে রক্ষা পান। প্রাণরক্ষার্থে তিনি দেশত্যাগ করেন। দীর্ঘকাল নানা ঘাতপ্রতিঘাতের পর তিনি স্পেনে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। উদ্দীপকের কবির মাহমুদের ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখা যায়। খান বংশের সন্তান কবির মাহমুদ তার বিরোধী বংশের অত্যাচারের হাত থেকে কোনোমতে রেহাই পেয়ে মাতুলালয়ে আশ্রয় নেন। সেখান থেকে ভাগ্যান্বেষণে তিনি পার্শ্ববর্তী রাজনগরে স্বাধীন জমিদারি প্রতিষ্ঠা করেন। একইভাবে আব্বাসিদের রাজনৈতিক প্রতিহিংসা ও নৃশংসতার শিকার হয়ে প্রথম আবদুর রহমান বা আবদুর রহমান আদ-দাখিল নিজদেশ ছেড়ে পালাতে বাধ্য হন। তিনি পালিয়ে উত্তর আফ্রিকায় গিয়ে মামার কাছে আশ্রয় লাভ করেন। মামার সহায়তায় আবদুর রহমান একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। তিনি একসময় উত্তর আফ্রিকার উপকূল থেকে অদূরে স্পেনে উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করতে সক্ষম হন। সুতরাং দেখা যাচ্ছে, প্রতিহিংসা, ষড়যন্ত্র ও নিষ্ঠুরতার শিকার হওয়া এবং পরবর্তী সময়ে স্বাধীন শাসন প্রতিষ্ঠার দিক দিয়ে উদ্দীপকের কবির মাহমুদ ও প্রথম আবদুর রহমানের মধ্যে মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকের শাসকের মতো আবদুর রহমান আদ-দাখিলের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা। স্পেনে উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা হিসেবে আবদুর রহমান আদ-দাখিল অনন্য কৃতিত্বের দাবিদার। তার প্রতিষ্ঠিত আমিরাত ১০৩১ খ্রিষ্টাব্দ পর্যন্ত কয়েক শতাব্দী স্থায়ী হয়েছিল। অনন্য কৃতিত্ব ও গুণাবলির জন্য আব্বাসি খলিফা আবু জাফর আল মনসুর তাকে 'কুরাইশদের বাজপাখি' বলে অভিহিত করেছেন। উদ্দীপকের শাসক কবির মাহমুদ প্রতিপক্ষের আক্রমণ থেকে পালিয়ে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে স্বাধীন জমিদারি প্রতিষ্ঠা করতে সক্ষম হন। একইভাবে উমাইয়া যুবরাজ আবদুর রহমানও স্বদেশ থেকে উৎখাত হওয়ার পর স্পেনে আমিরাত প্রতিষ্ঠা করেছিলেন। আরবে ৭৫০ খ্রিষ্টাব্দে উমাইয়া খিলাফতের পতন ঘটিয়ে প্রতিদ্বন্দ্বী আব্বাসিরা ক্ষমতা দখল করে। ক্ষমতালাভের পর আব্বাসিরা উমাইয়াদের নৃশংসভাবে হত্যা করে। এই নৃশংসতার হাত থেকে উমাইয়া যুবরাজ আবদুর রহমান ভাগ্যক্রমে রক্ষা পান। তিনি পালিয়ে উত্তর আফ্রিকায় গিয়ে মামার কাছে আশ্রয় নেন। মামার সাহায্য নিয়ে তিনি ৭৫৬ খ্রিষ্টাব্দে মুসারার যুদ্ধে স্পেনের তৎকালীন মুসলিম শাসনকর্তা ইউসুফকে পরাজিত করেন। এ যুদ্ধে বিজয়ের পর আবদুর রহমান ইউসুফের রাজধানী কর্ডোভা দখল করেন। তিনি ৩২ বছর স্পেন শাসন করেন। এ সময়কালে তাকে ইউসুফ ও স্যামুয়েলের বিদ্রোহ, ইয়েমেনি বিদ্রোহ, সেভিলের বিদ্রোহ, টলেডোর বিদ্রোহ প্রভৃতি মোকাবেলা করতে হয়। আবদুর রহমানকে স্পেন থেকে বিতাড়িত করার জন্য ইউসুফের পুত্র, জামাতা এবং বার্সেলোনার গভর্নর ঐক্যবদ্ধ হয়ে ফ্রান্সের রাজা শার্লিমানকে আমন্ত্রণ জানান। কিন্তু ৭৭৮ খ্রিষ্টাব্দে তাদের সম্মিলিত বাহিনী আবদুর রহমানের কাছে পরাজিত হয়। শেষ পর্যন্ত শার্লিমান আবদুর রহমানের সাথে সন্ধি করেন। ফলে আবদুর রহমানের প্রতিষ্ঠিত উমাইয়া আমিরাতের ভিত্তি সুদৃঢ় হয়। পরিশেষে বলা যায়, আবদুর রহমান স্পেনে আরবের উমাইয়া বংশের শাসন প্রতিষ্ঠা ও একে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনন্য কৃতিত্বের দাবিদার।
HSCIslamic History 1st paperChapter 6 : স্পেনে উমাইয়া শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জিন্নাহ ইউরোপের একটি দেশে রেলভ্রমণ করছিল। সে পাশের যাত্রীর কাছে শুনতে পেল সেই দেশটি এক সময় মুসলমানরা শাসন করত। যখন মুসলমানরা দেশটি শাসন করতে এল এর পূর্বমুহূর্তে গোত্রীয় ও ব্যক্তিগত কলহ দেশটির শৃঙ্খলা নষ্ট করে দেয়। দেশটির তখনকার রাজধানী ছিল টলেডো। দেশটির কেন্দ্রীয় শাসন স্বৈরাচারী ছিল বলে একজন শাসক সেই দেশটিতে মুসলমানদের অভিযানের আমন্ত্রণ জানায়।
ক
প্রথম হাকাম কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
খ
ধর্মান্ধ খ্রিস্টানদের ইসলাম ধর্মের প্রতি যতটা বিদ্বেষ ছিল তার চেয়ে বেশি বিদ্বেষ ছিল আরবীয়করণের প্রতি- ব্যাখ্যা কর।
গ
পাঠ্যপুস্তকের আলোকে জিন্নাহর ভ্রমণকৃত দেশের অর্থনৈতিক অবস্থার বর্ণনা দাও।
ঘ
জিন্নাহর ভ্রমণকৃত দেশটিতে তিনটি পৃথক সামাজিক স্তর ছিল, যাদের মধ্যে বৈষম্য ছিল প্রকট- মতামত প্রদান কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ধর্মান্ধ খ্রিস্টানদের ইসলাম ধর্মের প্রতি যতটা বিদ্বেষ ছিল তার চেয়ে বেশি বিদ্বেষ ছিল আরবীয়করণের প্রতি- ব্যাখ্যা কর।

ধর্মান্ধ খ্রিস্টানদের ইসলাম ধর্মের প্রতি যতটা বিদ্বেষ ছিল তার চেয়ে বেশি বিদ্বেষ ছিল আরবীয়করণের প্রতি- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রথম হাকাম কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

প্রথম হাকাম কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নোয়াখালীর কিবলিয়া ২০০৪ সালে ইউরোপ গমন করে এবং সেখানে মুসলমানদের সংখ্যা দেখে অবাক হয়। সে তার বন্ধু দেলোয়ারকে জিজ্ঞাসা করে, এখানে মুসলমানদের সংখ্যা এত কম কেন? দেলোয়ার তাকে উত্তর দেয়, কোনো এক সময় এ ইউরোপের। কোনো এক দেশে মুসলিম সম্প্রদায় আগমন করেছিল এবং শাসন করেছিল। তবে তা আরব মুসলিমদের সর্বশেষ এবং নাটকীয় ও গুরুত্বপূর্ণ অভিযান।
ক
প্রথম হিশাম কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?
খ
প্রথম হিশামের সময়ের ভ্রাতৃযুদ্ধের ব্যাখ্যা দাও।
গ
দেলোয়ার সাহেবের উত্তরে যে দেশের প্রতিচ্ছবি রয়েছে পাঠ্যবইয়ের আলোকে তার তৎকালীন রাজনৈতিক অবস্থার বর্ণনা দাও।
ঘ
আরবদের এ অভিযানে ইউরোপে শান্তি-শৃঙ্খলা স্থাপিত হয়- মতামত দাও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.প্রথম হিশামের সময়ের ভ্রাতৃযুদ্ধের ব্যাখ্যা দাও।

প্রথম হিশামের সময়ের ভ্রাতৃযুদ্ধের ব্যাখ্যা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রথম হিশাম কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?

প্রথম হিশাম কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইসলামপুর একটি জনবহুল এলাকা। এখানকার জনগণের প্রায় সবাই অশিক্ষিত। শিক্ষার অভাবে তাদের সামাজিক জীবন খুবই অন্ধকারাচ্ছন্ন ছিল। এ গ্রামেরই শিক্ষিত সন্তান জারিফ গ্রামের উন্নয়নের কাজে আত্মনিয়োগ করেন। তিনি গ্রামে স্কুল-পাঠাগার, দাতব্য চিকিৎসালয়, মসজিদ প্রভৃতি স্থাপনে অবদান রাখেন। তারই। প্রচেষ্টায় গ্রামটি শিক্ষার আলোয় আলোকিত হয়ে ওঠে। পরবর্তীকালে তার বংশধরগণও এর ধারাবাহিকতায় এলাকার। উন্নয়নে যথেষ্ট অবদান রাখেন।
ক
জাবালুত তারিক কী?
খ
দ্বিতীয় আব্দুর রহমান মেরিদার বিদ্রোহ কীভাবে দমন করেন?
গ
উদ্দীপকের ইসলামপুরের মতো স্পেনের কোন এলাকায় সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটে? ব্যাখ্যা কর।
ঘ
তুমি কি মনে কর তৎকালীন ইউরোপে স্পেনের উক্ত এলাকায়। স্থাপত্য ও শিল্পকলায় সবচেয়ে বেশি অগ্রগতি সাধিত হয়? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.দ্বিতীয় আব্দুর রহমান মেরিদার বিদ্রোহ কীভাবে দমন করেন?

দ্বিতীয় আব্দুর রহমান মেরিদার বিদ্রোহ কীভাবে দমন করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.জাবালুত তারিক কী?

জাবালুত তারিক কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জিন্নাহর ভ্রমণকৃত দেশটিতে তিনটি পৃথক সামাজিক স্তর ছিল, যাদের মধ্যে বৈষম্য ছিল প্পাঠ্যপুস্তকের আলোকে জিন্নাহর ভ্রমণকৃত দেশের অর্থনৈতিক অবস্থার বর্ণনা দাও।ধর্মান্ধ খ্রিস্টানদের ইসলাম ধর্মের প্রতি যতটা বিদ্বেষ ছিল তার চেয়ে বেশি বিদ্বেষ প্রথম হাকাম কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?আরবদের এ অভিযানে ইউরোপে শান্তি-শৃঙ্খলা স্থাপিত হয়- মতামত দাওদেলোয়ার সাহেবের উত্তরে যে দেশের প্রতিচ্ছবি রয়েছে পাঠ্যবইয়ের আলোকে তার তৎকালীন রাপ্রথম হিশামের সময়ের ভ্রাতৃযুদ্ধের ব্যাখ্যা দাও।প্রথম হিশাম কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?তুমি কি মনে কর তৎকালীন ইউরোপে স্পেনের উক্ত এলাকায়। স্থাপত্য ও শিল্পকলায় সবচেয়ে বউদ্দীপকের ইসলামপুরের মতো স্পেনের কোন এলাকায় সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটে? ব্যাখ্দ্বিতীয় আব্দুর রহমান মেরিদার বিদ্রোহ কীভাবে দমন করেন?জাবালুত তারিক কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।