উদ্দীপকের যুবরাজ নাহিদের সাথে কোন উমাইয়া যুবরাজের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের যুবরাজ নাহিদের সাথে উমাইয়া যুবরাজ প্রথম আবদুর রহমান আদ দাখিল-এর মিল পাওয়া যায়। উদ্দীপকের যুবরাজ নাহিদ প্রাসাদ ষড়যন্ত্রের কারণে রাজ্য হারা হন। অতঃপর তিনি নিজের ঘনিষ্ঠ সহচরদের কয়েকজনকে নিয়ে দূরবর্তী আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন এবং শক্তিশালী বাহিনী গঠন করে পার্শ্ববর্তী রাজ্যে স্বীয় বংশের শাসন প্রতিষ্ঠা করেন। উক্ত যুবরাজ নাহিদের মতোই আবদুর রহমান তার ভাগ্যবিপর্যয়ের কারণে ৭৫৫ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে আব্বাসীয় বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিশ্বস্ত অনুচর বদরসহ সিউটায় তার মাতুল গোষ্ঠী বনি নাফসাগোত্রে আশ্রয় নেন। সিউটায় অবস্থানকালে তিনি স্পেনে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেন। এরই প্রেক্ষিতে তিনি স্পেনের আল মুনিকার নামক স্থানে পৌঁছলেন সেখানকার জনগণ তাকে বিপুল সংবর্ধনা ও অভিনন্দন জানায়। ৭৫৬ খ্রিষ্টাব্দের ৮ মার্চ আর্চিডোনিয়ার রাজধানী রেজিওতে তাকে স্পেনের শাসনকর্তা ঘোষণা করা হয়। আর্চিডোনিয়া থেকে শক্তি সঞ্চয় করে ১০ হাজার সৈন্য নিয়ে আব্দুল রহমান কর্ডোভা অবরোধ করেন। এ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে স্পেনের শাসনকর্তা ইউসুফ ও তার সেনাপতি শ্যামুয়েল এক বিরাট বাহিনী নিয়ে আবদুর রহমানের মোকাবিলা করেন। ৭৫৬ খ্রিষ্টাব্দের ১৪ মে গোয়াডাল কুইভার নদীর তীরে মাসারার যুদ্ধে ইউসুফ পরাজিত হন এবং আবদুর রহমান স্পেনের সিংহাসনে আরোহণ করেন। তিনি স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করলে স্থানীয় জনগণ তাকে সমর্থন করে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের নাহিদের সাথে প্রথম আবদুর রহমানের সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের যুবরাজ নাহিদের সাথে কোন উমাইয়া যুবরাজের মিল পাওয়া যায়? ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর