উদ্দীপকে উল্লিখিত তিলোত্তমা নগরীর আলোকে কর্ডোভা নগরীর সমৃদ্ধি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত তিলোওমা নগরীর সাথে স্পেনের কর্ডোভা নগরীর সাদৃশ্য রয়েছে। কর্ডোভা একটি জাতির পরিচয়, একটি বিপ্লবের উৎস, একটি যুগ মানস চেনাবহ্নি শিখা, যুগব্যাপী তমসাচ্ছন্ন একটি মহাদেশের আলোকোজ্জ্বল বাতিঘর। আচার বর্জিত কুসংস্কারাচ্ছন্ন, অশিক্ষা ও কুশিক্ষায় অন্ধকারাচ্ছন্ন এক বিশাল মানবসমাজ অধ্যুষিত মহাদেশ তদানীন্তন ইউরোপ। ৭১১ সালে তারিক বিন জিয়াদের স্পেন আগমনের ফলে মুসলিম শাসনের শুভ সূচনা হয়। প্রথম আব্দুর রহমানের ৭৫৬ খ্রিষ্টাব্দে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার মধ্যে তার শৌর্য-বীর্য, সাধনা-পরিশ্রম আর রাজনৈতিক দূরদর্শিতার সংস্পর্শে অখ্যাত কর্ডোভা ক্রমান্বয়ে খ্যাতির শিখরে আরোহন শুরু করে। একে একে কৃষি, শিল্প ও বাণিজ্যের অবকাঠামো, সড়ক, সেতু, মসজিদ, প্রাসাদ, বাসগৃহ, মিনার, বিপণি বিতান, মক্তব, মাদ্রাসা, স্নানাগার, কলেজ, বিশ্ববিদ্যালয়, গ্রন্থাকার, পাঠাগার, এতিমখানা, মুসাফিরখানা, মোহাফেজখানা ইত্যাদি গড়ে ওঠে। ১,০০,১৩,০০ বাড়ি, ২১টি মাদ্রাসা, ৭০টি গ্রন্থাগার এবং অসংখ্য বইয়ের দোকান বিশিষ্ট এশহরটি আন্তর্জাতিক খ্যাতি ও পর্যটকদের মনে সম্ভ্রম ও শ্রদ্ধা জাগিয়েছিল।
HSC Islamic History 1st paper Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত তিলোত্তমা নগরীর আলোকে কর্ডোভা নগরীর সমৃদ্ধি মূল্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর