উদ্দীপকের আলোকে কৃষি ও শিল্পের উন্নতিতে উক্ত খলিফার কৃতিত্ব মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের মতো উক্ত খলিফা অর্থাৎ তৃতীয় আবদুর রহমান কৃষি ও শিল্পের উন্নয়নে কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। তৃতীয় আবদুর রহমানের শাসনামলে পাইপযোগে পানি সরবরাহ করে অনুর্বর ভূমিকে চাষাবাদের উপযোগী করা হয়। এ ব্যবস্থা ওই সময় স্পেনে আগত পর্যটকদের বিস্মিত করত। এরূপ আধুনিক সেচ ব্যবস্থাপনার ফলে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। কৃষির উন্নয়নের সাথে সাথে ব্যবসা-বাণিজ্য এবং শিল্পেরও বিকাশ ঘটেছিল। সে সময় স্পেনের উন্নতমানের রেশমি ও পশমি কাপড় সমগ্র ইউরোপে সমাদৃত ছিল। বয়ন শিল্পের পাশাপাশি সেখানে লোহা, ইস্পাত, চামড়া, কয়লা ইত্যাদি সামগ্রী তৈরি করার কারখানা গড়ে উঠেছিল। সমরাস্ত্র, বিশেষ করে শিরস্ত্রাণ ও তলোয়ার তৈরিতে স্পেন জগৎজোড়া খ্যাতি লাভ করেছিল। লৌহ কপাট ও বাতি তৈরিতেও তখন স্পেনের বেশ সুনাম ছিল। কর্ডোভার চামড়ার সামগ্রী ও রেশমের গালিচা ইউরোপের বাজারে প্রচুর বিক্রি হতো। তৃতীয় আবদুর রহমানের সময় কৃষি ও শিল্পের এতই উন্নতি হয়েছিল যে, কৃষি ও শিল্পজাত দ্রব্যের আমদানি-রপ্তানির জন্য কমপক্ষে ১,০০০ জাহাজ ছিল। এ সময় শুধু রাজধানীতে কর্ডোভাতেই ১৩,০০০ তাঁত শিল্প-কারখানা গড়ে উঠেছিল। উদ্দীপকের আবদুর রহিমের সময়েও কৃষি ও শিল্পের এমন উন্নয়ন দৃষ্টিগোচর হয়। তার সময়েও রাজ্যে ১০০০ জাহাজ ছিল এবং শুধু রাজধানীতেই ১৩,০০০ তাঁত শিল্প-কারখানা গড়ে উঠেছিল। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, খলিফা তৃতীয় আবদুর রহমান স্পেনে প্রতিষ্ঠিত রাজ্যে কৃষি ও শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার সময়ে কৃষি ও শিল্পের ব্যাপক উন্নয়ন সাধিত হয়। বস্তুত, উদ্দীপকে বর্ণনার মধ্যে তৃতীয় আবদুর রহমানের অর্জনই প্রতিফলিত হয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কৃষি ও শিল্পের উন্নতিতে উক্ত খলিফার কৃতিত্ব মূল্যায়…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর