১ম আবদুর রহমানকে আরবদের বাজপাখি বলা হয় কেন?
উত্তর: আব্বাসি সেনাপতি আলা বিন মুগিসকে পরাজিত করে তার ছিন্ন মস্তক বাগদাদ নগরীতে প্রেরণ করায় স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা আবদুর রহমান আদ-দাখিলকে 'কুরাইশদের বাজপাখি' বলা হয়। প্রথম আব্বাসি খলিফা আবুল আব্বাস আস-সাফফাহ উমাইয়াদের নির্মূল করতে তাদের ওপর হত্যাযজ্ঞ চালান। তবে সৌভাগ্যক্রমে উমাইয়া যুবরাজ আবদুর রহমান স্পেনে পালিয়ে গিয়ে একসময় সেখানে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করতে সক্ষম হন। আব্বাসি খলিফা আল মনসুর তাকে দমন করতে আলা বিন মুগিসের নেতৃত্বে অভিযান পাঠান। কিন্তু আবদুর রহমান তাকে পরাজিত করে একটি চিঠিসহ তার ছিন্ন মস্তক বাগদাদে পাঠান। তার এ সাহসিকতা দেখে খলিফা আল মনসুরই তাকে 'কুরাইশদের বাজপাখি' উপাধি দেন।
HSC Islamic History 1st paper Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
১ম আবদুর রহমানকে আরবদের বাজপাখি বলা হয় কেন?
উত্তর