উদ্দীপকে স্পেনে উমাইয়া যুগের কোন খলিফার মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে স্পেনে উমাইয়া যুগের খলিফা তৃতীয় আব্দুর রহমানের মিল পাওয়া যায় । খলিফা তৃতীয় আব্দুর রহমান ৮৯০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মাত্র ১২ বছর বয়সে পিতামহের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন। স্পেনের উমাইয়া শাসকদের মধ্যে তৃতীয় আব্দুর রহমান নিঃসন্দেহে সর্বাপেক্ষা সুদক্ষ ও গুণবান ছিলেন। তিনি দেশে খাল কেটে পানি সরবরাহের ব্যবস্থা করেন যার ফলে তার শাসনকালে কৃষিকাজের প্রভূত উন্নতি সাধিত হয়েছিল। দেশের অর্থনীতির চরম উৎকর্ষ সাধিত হয়েছিল। ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নামমাত্র মূল্যে বিক্রয় হতো। ভিক্ষাবৃত্তি রোধ ছাড়াও আর্থিক সমৃদ্ধির সাথে সাথে শিক্ষা-সংস্কৃতির অভূতপূর্ব উন্নতি সাধিত হয়। তৃতীয় আব্দুর রহমান মনে করেন, জাতিগত বিরোধ দূর করতে চাইলে সকল জাতির সকল অঞ্চলের সৈন্যের মাধ্যমে একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করা প্রয়োজন। জার্মান, ফ্রাঙ্কিন ও ইটালিয়ান বংশোদ্ভূত স্পেনীয়দের নিয়ে তিনি একটি স্লাভ বাহিনী গঠন করেন, অতএব বলা যায়, উদ্দীপকের আব্দুর রহিমের সাথে স্পেনে উমাইয়া যুগের খলিফা তৃতীয় আব্দুর রহমানের মিল পাওয়া যায় ।
HSC Islamic History 1st paper Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে স্পেনে উমাইয়া যুগের কোন খলিফার মিল পাওয়া যায়? ব্যাখ্যা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর