উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কলিম উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর গ্রামের শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নের জন্য একটি সাহিত্য ক্লাব প্রতিষ্ঠা করেন। ক্লাবে কবি, সাহিত্যিক ও গায়কদের ডেকে সমাদর করতেন। ক্লাবে নিয়মিত সাহিত্য চর্চা হতো। Q. উদ্দীপকে উল্লিখিত জনাব কলিম উদ্দিনের সাথে স্পেনের কোন আমিরের কর্মকান্ডের মিল খুঁজে পাওয়া যায়?
ক. ১ম আব্দুর রহমান
খ. ২য় আব্দুর রহমান
গ. আব্দুর রহমান আল গাফেকী
ঘ. ওমর বিন হাফসুন
উত্তর: ২য় আব্দুর রহমান
ব্যাখ্যা: খ) ২য় আব্দুর রহমান ২য় আব্দুর রহমান সাহিত্য, সংগীত ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। তিনি কবি, সাহিত্যিক ও সংগীতজ্ঞদের দরবারে সমাদর করতেন; বিখ্যাত সংগীতজ্ঞ জিরিয়াবও তাঁর পৃষ্ঠপোষকতা লাভ করেন। তাই জনাব কলিম উদ্দিনের কর্মকাণ্ডের সঙ্গে তাঁর মিল রয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 6 : স্পেনে উমাইয়া শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) · MCQ