তুমি কি মনে কর উক্ত শাসকই তার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা? মতামত দাও ।
উত্তর: আমি মনে করি, উবায়দুল্লাহ আল-মাহদিই ছিলেন তার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। আল-মাহদির খিলাফতকাল পর্যালোচনা করলে এ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। উবায়দুল্লাহ আল-মাহদি ছিলেন ফাতেমি খিলাফতের প্রতিষ্ঠাতা । ৯০৯ খ্রিষ্টাব্দে উত্তর আফ্রিকার তিউনিশিয়ায় তিনিই সর্বপ্রথম ফাতেমি খিলাফতের গোড়াপত্তন করেন। অতঃপর ৯০৯ থেকে ৯৩৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত দীর্ঘ ২৬ বছর দক্ষতার সাথে উত্তর আফ্রিকা শাসন করেন এবং ফাতেমি রাজবংশ সুপ্রতিষ্ঠিত করেন। ইমাম উবায়দুল্লাহ আল-মাহদি প্রকৃতই আলী (রা.) ও ফাতিমা (রা.)-এর বংশধর ছিলেন কিনা সে বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ থাকলেও তার সুযোগ্য ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে এ খিলাফত বিস্তার লাভ করে । খিলাফতের প্রয়োজনে তিনি ৯১৬-২০ খ্রিষ্টাব্দে মাহদিয়া 'নগর স্থাপন করেন এবং সেখানে রাজধানী স্থানান্তর করেন। ফাতেমি খিলাফতের বিরুদ্ধে বিভিন্ন সময়ে গড়ে ওঠা বিদ্রোহগুলো দক্ষতার সাথে দমন এবং রাজ্যসীমার বিস্তার তার রাজবংশকে একটি দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করায়। মাহদি কর্তৃক ফাতেমি বংশ প্রতিষ্ঠিত হওয়ার পর ১০০ বছরের মধ্যে তার বা তার উত্তরাধিকারীদের বংশ পরিচয় সম্পর্কে কোনো সন্দেহ দেখা দেয়নি শুধুমাত্র তার শাসন দক্ষতার কারণে। বলিষ্ঠ বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতি প্রণয়নের মাধ্যমে ফাতেমি খিলাফতকে স্থায়িত্বদানের জন্য তাকে তার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায় ।
HSC Islamic History 1st paper Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
তুমি কি মনে কর উক্ত শাসকই তার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা? মতামত দাও ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর