উদ্দীপকে ৩নং ঘরের তথ্যের আলোকে জ্ঞান-বিজ্ঞানে উক্ত শাসকের অবদান মূল্যায়ন কর।
উত্তর: ফাতেমি খলিফা আল-হাকিম ইতিহাসে একজন খামখেয়ালিপূর্ণ শাসক হিসেবে পরিচিত পেলেও জনহিতৈষীমূলক কার্যাবলি সম্পাদন এবং জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা করে তিনি সুখ্যাতি অর্জন করেন। উদ্দীপকে উল্লিখিত ছকের ৩নং তথ্যে তারই প্রমাণ পাওয়া যায়। আল হাকিম জ্ঞান-বিজ্ঞানের একজন অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। তিনি মিশর ও সিরিয়ায় বহু মসজিদ, স্কুল, কলেজ, মাদ্রাসা ও মানমন্দির নির্মাণ করেছিলেন। আল হাকিমের প্রধান কীর্তি ছিল ১০০৫ খ্রিষ্টাব্দে 'দারুল হিকমা' বা 'বিজ্ঞান ভবন' প্রতিষ্ঠা। এটি বাগদাদের খলিফা আল-মামুনের বায়তুল হিকমার অনুকরণে নির্মিত হয়েছিল। ঐতিহাসিক লেনপুল 'দারুল হিকমাকে আল-হাকিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক রাজ্য বলে অভিহিত করেছেন। এখানে শিয়া ধর্ম বিষয়ে আলোচনা ও গবেষণা ছাড়াও জ্ঞান-বিজ্ঞানের নানা শাখার অনেক গ্রন্থ সংগৃহীত ছিল। দেশ-বিদেশের বহু জ্ঞানী ও পন্ডিত এখানে আলোচনায় বসতেন এবং গবেষণাকর্ম সম্পাদন করেতেন। বিখ্যাত জ্যোতির্বিদ আলী ইবনে ইউনুস এবং পণ্ডিত ইবনে আল হাইসাম তার দরবার অলঙ্কৃত করেছিলেন। তিনি মুকাত্তাম পাহাড়ের উপর একটি মানমন্দির নির্মাণ করেন এবং এখানে তিনি নক্ষত্র পর্যবেক্ষণ করতেন। পরিশেষে বলা যায়, উদ্ভট মনোভাবাপন্ন শাসক হলেও আল-হাকিম জ্ঞান-বিজ্ঞানে অবদান রাখেন। তার উৎকৃষ্ট উদাহরণ 'দারুল হিকমা' বা 'বিজ্ঞান ভবন' প্রতিষ্ঠা।
HSC Islamic History 1st paper Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে ৩নং ঘরের তথ্যের আলোকে জ্ঞান-বিজ্ঞানে উক্ত শাসকের অবদান মূল…
উদ্দীপক
[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]উত্তর
উত্তর
উত্তর
উত্তর