আল আজহার বিশ্ববিদ্যালয়ের পরিচয় দাও।
উত্তর: খলিফা আল-মুইজের সময় তার প্রাসাদের দক্ষিণে হযরত ফাতেমা (রা.)-এর স্মৃতি স্মরণে খলিফা আল মুইজের প্রধান সেনাপতি জওহরের নির্দেশনায় একটি মসজিদ নির্মিত হয়। মসজিদটির কাজ ৯৭০ খ্রিস্টাব্দে শুরু হয়ে ৯৭২ খ্রিষ্টাব্দে শেষ হয়। পরবর্তীতে খলিফা আজিজ মসজিদটিতে একটি পাঠাগার এবং এরপর মসজিদটিকে একটি বিশাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেন। এ বিশ্ববিদ্যালয় আজহার বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। এ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন ও হাদিস গুরুত্বের সাথে শিক্ষার্থীদের পাঠদান করানো হতো।
HSC Islamic History 1st paper Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
আল আজহার বিশ্ববিদ্যালয়ের পরিচয় দাও।
উত্তর