উদ্দীপকের শাসকের মতো উক্ত শাসক তার বংশের অন্যতম। শ্রেষ্ঠ ছিলেন বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শাসক ওসমানের ন্যায় ফাতেমি খলিফা আল মুইজ ও তার বংশের শ্রেষ্ঠ শাসকে পরিণত হয়েছিলেন। ফাতেমি বংশের সর্বশ্রেষ্ঠ খলিফা আল মুইজের রাজত্বকাল ফাতেমি খিলাফাতের ইতিহাসে একটি বিশেষ আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। তার সুদক্ষ শাসনে এবং বলিষ্ঠ নেতৃত্বে ফাতেমি শক্তি অনেকাংশ বিস্তৃতি লাভ করেছিল। তিনি একজন সমরকুশলী বীর ছিলেন। যার ফলে তিনি একটি দক্ষ সামরিক রাহিনী গড়ে তোলেন। এরপর তিনি রাজ্য বিজয়ে মনোনিবেশ করেন। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি হচ্ছে মরক্কো বিজয়। এছাড়াও তিনি কিট, সিসিলি, মিশর প্রভৃতি অঞ্চল বিজয় করেন। তিনি শহর ও বন্দর নির্মাণে বেশ আগ্রহ দেখান। মিশরে আল কাহিরা নগরী নির্মাণ করেন। এছাড়াও তিনি বিচারব্যবস্থাকে নিরপেক্ষ করে গড়ে তোলেন। আবু হানিফা মুহাম্মদ বিন নোমানের মতো সুপন্ডিতকে তিনি আইন ও বিচার দপ্তরের পরিচালক নিয়োগ করেন। তাছাড়াও অন্যান্য ধর্মের প্রতি, গুণীজনও সাধারণ মানুষের প্রতি তিনি উদার ছিলেন। তার প্রধান চিকিৎসক ছিলেন একজন ইহুদি। তিনি রাজস্বব্যবস্থায় সংস্কার সাধন করেন। এ লক্ষ্যে ইয়াকুব বিন কিল্লিস ও আল-হাসানের সহায়তায় তিনি তার সাম্রাজ্যে একটি অভিনব অর্থব্যবস্থা প্রবর্তন করেন। তিনি ছিলেন অত্যন্ত উদ্যমী এবং দুঃসাহসী। তাই তিনি তার সাম্রাজ্যের উন্নতি বিধান করতে পেরেছিলেন। উপরিউক্ত আলোচনায় এটিই প্রতীয়মান হয় যে, ফাতেমি খলিফা আল মুইজ তার বংশের সর্বশ্রেষ্ঠ শাসক।
HSC Islamic History 1st paper Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের শাসকের মতো উক্ত শাসক তার বংশের অন্যতম। শ্রেষ্ঠ ছিলেন বিশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর