জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নে রেহমান সরকারের ভূমিকা পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নে রেহমান সরকারের ভূমিকা পাঠ্যবইয়ের খলিফা আল হাকিমের কর্মকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। খলিফা আল হাকিম ছিলেন জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষক। উদ্ভট মনোভাবাপন্ন শাসক হলেও তিনি জ্ঞান-বিজ্ঞানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। তিনি মিশর ও সিরিয়ার বহু মসজিদ, স্কুল, কলেজ, মাদ্রাসা ও মান, মন্দির নির্মাণ করেছিলেন। তার প্রধান কীর্তি হলো- ১০০৫ খ্রিস্টাব্দে দারুল হিকমা বা বিজ্ঞান ভবন প্রতিষ্ঠা, যা বাগদাদের বায়তুল হিকমার অনুকরণে নির্মিত হয়েছিল। এখানে শিয়া ধর্ম বিষয়ে আলোচনা ও গবেষণা ছাড়াও জ্ঞান-বিজ্ঞানের নানা শাখার অনেক পুস্তক সংগৃহীত ছিল। দেশ-বিদেশের বহু জ্ঞানী ও পন্ডিত এখানে আলোচনায় বসতেন। ইবনে খালদুনের মতে, তিনি নক্ষত্র পর্যবেক্ষণ করার জন্য অথবা উপাসনার জন্য সেখানে যেতেন। ১০২১ খ্রিস্টাব্দে ১৩ ফেব্রুয়ারি রাত্রিতে তিনি সেখানে গমন করে আর ফিরে আসেননি। এক কথায় ফাতেমি খলিফা আল হাকিম ছিলেন জ্ঞান-বিজ্ঞানের পরম পৃষ্ঠপোষক। ইতিহাসে তার গৃহীত পদক্ষেপসমূহ জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নে চিরস্মরণীয় হয়ে আছে।
HSC Islamic History 1st paper Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 7 : উত্তর আফ্রিকায় ফাতেমি খিলাফত (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
জ্ঞান-বিজ্ঞানের উন্নয়নে রেহমান সরকারের ভূমিকা পাঠ্যবইয়ের আলোকে মূল্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর