উদ্দীপকে উল্লেখিত বাংলা একাডেমি পুরস্কারের সাথে প্রাক- ইসলামি যুগের কোন পুরস্কারের সাদৃশ্য রয়েছে ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বাংলা একাডেমি পুরস্কারের সাথে প্রাক-ইসলামি যুগে উকাজ মেলায় নির্বাচিত শ্রেষ্ঠ কবিতার জন্য দেওয়া পুরস্কারের কিছুটা সাদৃশ্য রয়েছে। প্রাক-ইসলামি আরবের সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিক উকাজ মেলার সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল কবিতা প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় প্রতি বছর এক বা একাধিক কবিতাকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করে পুরস্কার দেওয়া হতো । বাংলা একাডেমিও প্রতি বছর বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য এরূপ পুরস্কার দিয়ে থাকে । উদ্দীপকে বলা হয়েছে, প্রতিবছর বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত বইমেলায় বাংলাদেশের সাহিত্যে অবদানের জন্য পুরস্কার দেওয়া হয়। এ মেলায় পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিকদের সম্মানিতও করা হয়। প্রাক-ইসলামি আরবেও হজ মৌসুমে মাসব্যাপী উকাজের বাৎসরিক মেলা অনুষ্ঠিত হতো । এ মেলায় কবিতা পাঠের প্রতিযোগিতার আয়োজন করা হতো। এ প্রতিযোগিতায় আমর ইবনে কুলসুম, লাবিদ ইবনে রাবিয়া, আনতারা ইবনে শাদদাদ, ইমরুল কায়েস প্রমুখ কবি অংশগ্রহণ করতেন। এখানে শ্রেষ্ঠ কবিতা নির্বাচন করে পুরস্কৃতও করা হতো। উকাজ মেলায় পুরস্কারপ্রাপ্ত সাতটি কবিতা সোনালি অক্ষরে লিখে কাবাঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো । এগুলো 'সাবায়ে মুয়াল্লাকাত' বা 'সাতটি ঝুলন্ত কবিতা' নামে পরিচিত হতো। তাই বলা যায়, বাংলা একাডেমি পুরস্কারের সাথে উকাজ মেলায় নির্বাচিত শ্রেষ্ঠ কবিতার জন্য দেওয়া পুরস্কারের মিল রয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত বাংলা একাডেমি পুরস্কারের সাথে প্রাক- ইসলামি যুগের…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর