আরব ভূখণ্ডের উর্বর তৃণভূমি অঞ্চল কোনগুলো? ব্যাখ্যা কর।
উত্তর: মরু ও পার্বত্য এলাকা ছাড়াও আরব ভূখণ্ডে উর্বর তৃণভূমি অঞ্চল বিদ্যমান। আরবের এ তৃণভূমি অঞ্চল কয়েকটি প্রদেশে বিভক্ত। যেমন- হেজাজ, ইয়েমেন, নজদ, হাজরামাউত ও ওমান। হেজাজ,, নজদ মধ্য আরবে এবং ইয়েমেন, হাজরামাউত ও ওমান দক্ষিণ আরবে অবস্থিত। এ প্রদেশগুলোর মধ্যে আরবের মধ্যভাগে অবস্থিত হেজাজই হলো ইসলামের কেন্দ্রভূমি। ঐতিহাসিক সৈয়দ আমীর আলী হেজাজের পরিচয়ে বলেন, "হেজাজ একটি বিচ্ছিন্ন দেশ, বিশেষত মক্কার চতুর্দিকের ভূখণ্ডকেই হেজাজ বলে। হেজাজের বিখ্যাত শহর মক্কা, মদিনা ও তায়েফ শস্য-শ্যামল, ছায়া-শীতল হওয়ায় কৃষি উৎপাদন ও মানুষের বসবাস উপযোগী। হেজাজের উপকূলবর্তী অঞ্চলগুলোও কৃষি উৎপাদনের উপযোগী হওয়ায় মানুষ ব্যাপকভাবে বসতি স্থাপন করেছে। ইয়েমেন, হাজরামাউত ও ওমান নিয়ে দক্ষিণ আরব গঠিত। এ প্রদেশগুলোতে পাহাড়ি ও অনাবাদি অঞ্চল থাকলেও কয়েকটি উর্বর ও বিস্তৃত উপত্যকা রয়েছে। এ উর্বর ভূ-খণ্ডগুলোতে কফি, নীল, খেজুর, শাকসবজি ও বিভিন্ন ফল ও ফসলের উৎপাদন হয়ে থাকে। এর ফলে আরবের এ অঞ্চল অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং কৃষি ও বাণিজ্যের জন্য প্রসিদ্ধ। 'ইয়েমেন' শব্দের অর্থ সুখী বা সৌভাগ্যবান। এছাড়া এ অঞ্চলগুলো কৃষি উৎপাদন, ব্যবসায় বাণিজ্য, রকমারি পণ্যদ্রব্যের কেন্দ্রস্থল ও ধন-সম্পদের কেন্দ্রভূমি হওয়ায় প্রাচীনকালে একে 'সুখী আরব-ভূমি' বা 'আরবদের সৌভাগ্য' বলা হতো।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
আরব ভূখণ্ডের উর্বর তৃণভূমি অঞ্চল কোনগুলো? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর