তুমি কি মনে কর উদ্দীপকের সভ্যতার ন্যায় পঠিত বইয়ের সভ্যতা স্থাপত্য শিল্পে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল? বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের সভ্যতার ন্যায় পঠিত বইয়ের সভ্যতা তথা মিশরীয় সভ্যতা স্থাপত্য শিল্পে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। স্থাপত্যশিল্পে মিশরীয় ব্যাপক অবদান রাখতে সক্ষম হয়। পাথর কেটে প্রকাণ্ড সৌধ বানাতে তারা ছিল সিদ্ধহস্ত। মিশরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্যিক নিদর্শন হচ্ছে তাদের পিরামিডগুলো। মিশরীয়রা মৃত্যুর পরের জীবনে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত 'ফারাওয়ের মৃত্যুর' পর তার আত্মা স্বর্গে চলে যায় এবং সেখানে দেবতা হিসেবে আবির্ভূত হন। কিন্তু মৃত ফারাওয়ের শরীর পচে গেলে এক্ষেত্রে সমস্যা হতে পারে। এজন্য তারা মৃতদেহকে প্রক্রিয়াজাত করে তা সংরক্ষণের ব্যবস্থা করত। যা মমি নামে পরিচিত। এ মৃতদেহগুলোকে যে স্থানে কবর দেওয়া হতো সেসব স্থান আগে থেকেই তৈরি করে রাখা হতো। এসব কবরে দেওয়া হতো সিন্দুকভর্তি অমূল্য গহনা, ধাতব, দারুণ দারুণ তৈজসপত্র, মুদ্রা এবং দামি কাপড়। মৃত ফারাওয়ের দেহ ও মূল্যবান এসব সামগ্রীর নিরাপত্তার জন্য প্রাচীন মিশরীয়রা বড় বড় পাথরখণ্ড কেটে এসব পিরামিড নির্মাণ করেছিলেন। পিরামিডগুলো ছিল জ্যামিতিক ত্রিভুজের আকৃতিতে তৈরি অতি উঁচু একটি সমাধিসৌধ। ইসহোটেপ নামে এক প্রভাবশালী ভাস্কর এ পিরামিডটি প্রস্তুত করেন। এ পিরামিডটির উচ্চতা ২০০ ফুট। মিশরে আরও অনেক পিরামিড আছে এগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো ফারাও খুফুর পিরামিড। পিরামিড সম্পর্কে প্যান্টাজেনেট সমাসেট ফ্রাই বলেন, "পিরামিড মিশরীয়দের অগ্রগতির প্রশংসাই 'শুধু নয়। এর সাথে জড়িত ছিল ধর্মীয় বিশ্বাস।" অতএব বলা যায়, সিন্ধু সভ্যতার মতো মিশরীয় সভ্যতা স্থাপত্য শিল্পে ব্যাপক অবদান রেখেছিল।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকের সভ্যতার ন্যায় পঠিত বইয়ের সভ্যতা স্থাপত্য শ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর