জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা কর।
উত্তর: এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে আরব উপদ্বীপ অবস্থিত। এর তিনদিকে জল ও একদিকে স্থল। ত্রিভুজাকৃতির আরব দ্বীপটি তিন দিকে জলবেষ্টিত হওয়ায় একে জাজিরাতুল আরবও বলা হয়। আরবের উত্তরে সিরিয়ার মরুভূমি, পূর্বে পারস্য উপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে লোহিত সাগর অবস্থিত। আরব উপদ্বীপটি এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সঙ্গমস্থলে অবস্থিত।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা কর।
উত্তর