উদ্দীপকে উল্লিখিত বইমেলায় তোমার পঠিত প্রাক ইসলামি আরবের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বইমেলায় প্রাক-ইসলামি আরবের উকাজ মেলার প্রতিফলন ঘটেছে। প্রাক-ইসলামি আরবের সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ ছিল উকাজ মেলার আয়োজন। এ মেলায় বিখ্যাত সব কবিদের কবিতা আবৃত্তি নিয়ে প্রতিযোগিতার ব্যবস্থা করা হতো। প্রতিযোগিতায় সাতটি কবিতা শ্রেষ্ঠ কবিতা হিসেবে পুরস্কৃত হতো এবং সে কবিতাগুলো সোনালি হরফে লিখে পবিত্র কাবাঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। এসব কবিতাকে 'সাবায়ে মুয়াল্লাকাত' বা সপ্ত ঝুলন্ত কবিতা বলে । উদ্দীপকে এ মেলারই প্রতিফলন লক্ষ করা যায়। উদ্দীপকে আনন্দলোক ফাউন্ডেশন কর্তৃক প্রতিবছর বইমেলার আয়োজন করা হয়। যেখানে নতুন পুরাতন বিভিন্ন বইয়ের সমাহারে পাঠক-লেখকের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণে মুখরিত হয়ে ওঠে। মেলায় শ্রেষ্ঠ লেখক ও বই নির্বাচন করে পুরস্কৃত করা হয়। অনুরূপ মেলা প্রাক-ইসলামি আরবের - সংস্কৃতিতেও চোখে পড়ে। প্রতি বছর উকাজ মেলায় আরবের শ্রেষ্ঠ কবিদের কবিতা নিয়ে প্রতিযোগিতার আসর বসত। প্রতিযোগিতায় এক বা একাধিক কবিতা শ্রেষ্ঠ বলে বিবেচিত হতো। শ্রেষ্ঠ কবিতাগুলো সোনালি অক্ষরে লিখে পবিত্র কাবাঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো এবং এর কবিদের বিশেষ সম্মাননা প্রদান করা হতো। কবিতা প্রতিযোগিতা ছাড়াও উক্ত মেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতা বিভিন্ন খেলাধুলা, যেমন— জুয়া খেলা, লাঠি খেলা, মল্লযুদ্ধ, নৃত্যসংগীতসহ সাংস্কৃতিক নানা অনুষ্ঠান আয়োজন করা হতো। এ মেলায় দেশি-বিদেশি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়াও বিলাসজাত পণ্য পাওয়া যেত। সুতরাং উদ্দীপকের বইমেলায় প্রাক-ইসলামি আরবের উকাজ মেলার প্রতিফলন ঘটেছে।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বইমেলায় তোমার পঠিত প্রাক ইসলামি আরবের কোন দিকটির…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর