উদ্দীপকের দেখানো প্রামান্যচিত্র প্রাচীন সভ্যতার কোন শাসনব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ? বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সভ্যতা প্রাচীন মিসরীয় সভ্যতার সাথে সাদৃশ্যপূর্ণ। প্রকৃতির অপার দান নদ-নদীর বদৌলতে পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান ঘটেছে এবং বিকশিত হয়েছে। নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এসব সভ্যতা কৃষিভিত্তিক নগর সভ্যতার মাধ্যমে উন্নত নাগরিক জীবন গড়ে তুলতে সক্ষম হয়েছে। উদ্দীপকে বর্ণিত প্রাচীন সভ্যতা এবং মিসরীয় সভ্যতা এ রকমই দুটি নদীকেন্দ্রিক সভ্যতার উদাহরণ । উদ্দীপকের যে সভ্যতার কথা বলা হয়েছে সে সভ্যতার লোকেরা নদীতে বাঁধ দিয়ে জমি সেচের ব্যবস্থা করে। তারা মনের ভাব প্রকাশের জন্য চিত্রভিত্তিক লিখন পদ্ধতির আবিষ্কার করে। তারা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে মৃত্যু পরবর্তী জীবনে নিজেদের স্মরণীয় রাখতে মমির আবিষ্কার করে। অনুরূপভাবে মিসরের নীল নদকে কেন্দ্র করে পৃথিবীর প্রথম সভ্যতা হিসেবে মিসরীয় সভ্যতার অগ্রযাত্রা শুরু হয়। মিসরীয়রা নীল নদের পানিকে সেচের জন্য ব্যবহার করে কৃষিতে ব্যাপক অগ্রগতি সাধন করে। মিসরীয় সভ্যতার সূচনাকারীরা পানির প্রাপ্যতা, কৃষি উৎপাদন ও পশুপালনের জন্য তৃণভূমির সহজলভ্যতা প্রভৃতি বিষয়কে মাথায় রেখে নীল নদের তীরবর্তী অঞ্চলে বসতি গড়ে তোলে। কৃষিকে কেন্দ্র করে তারা ধীরে ধীরে সেচ ব্যবস্থায় বাঁধ নির্মাণ কৌশল উদ্ভাবন করে। তাছাড়া বন্যায় নীল নদের উভয় তীর প্লাবিত হয়ে পলি মাটিতে ভরে যেত, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ছিল। এভাবে মিসরীয়রা কৃষির ব্যাপক অগ্রগতির মাধ্যমে একটি কৃষিভিত্তিক নগর সভ্যতা গড়ে তোলে। উন্নত কৃষি ব্যবস্থার পাশাপাশি মিসরীয়রা চিত্রভিত্তিক লিখন পদ্ধতির আবিষ্কার করে, যেটি হায়ারোগ্লিফিক নামে পরিচিত। এছাড়া পিরামিডের মতো বিখ্যাত সমাধিসৌধ নির্মাণ করে স্থাপত্য শিল্পে প্রতিভার স্বাক্ষর বহন করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের মিসরীয় সভ্যতার প্রতিচ্ছবিই ফুটে উঠেছে।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
উদ্দীপকের দেখানো প্রামান্যচিত্র প্রাচীন সভ্যতার কোন শাসনব্যবস্থার স…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর