উদ্দীপকের আলোকে ইসলামপূর্ব যুগের গোষ্ঠী প্রধানের নির্বাচন পদ্ধতি ও তার ভূমিকা ব্যাখ্যা করো ।
উত্তর: ইসলামপূর্ব যুগের গোষ্ঠী প্রধানের নির্বাচন ও তার ভূমিকার সাথে উদ্দীপকের মিল রয়েছে। ইসলামপূর্ব বেদুইন সমাজের ভিত্তি হলো গোষ্ঠীবদ্ধতা। - বেদুইনরা পরিবারবদ্ধ হয়ে তাবুতে বাস করতো। এ রকম কয়েকটি তাবু নিয়ে গঠিত হয় একটি শিবির বা হাই। আর একাধিক হাই এর সদস্যরা মিলে গঠন করে গোষ্ঠী বা কওম। স্বজাতীয় কয়েকটি গোষ্ঠী বা জাতি একত্রিত হলে গড়ে ওঠে কাবিলা। এই কাবিলা বা গোত্রের একজন করে প্রধান থাকত । উদ্দীপকে এ গোত্র প্রধানের প্রতি ইঙ্গিত করা হয়েছে । উদ্দীপকে দেখা যায়, মকিম হাওলাদার মারা গেলে নানাদিক বিবেচনা করে আরিফ হাওলাদারকে গোষ্ঠী প্রধান করা হয়। আরিফ হাওলাদার নিজের গোষ্ঠী সদস্যদের বিরোধ মীমাংসা করেন। গোষ্ঠীর সকলেই তাকে মান্য করে। ইসলাম পূর্ব আরবের বেদুইন গোত্রগুলোর ক্ষেত্রেও এমনটি দেখা যায়। সেখানে গোত্র প্রধানকে শেখ বলা হতো। বয়োজ্যেষ্ঠতা, বিজ্ঞতা, সাহস, বীরত্ব, অর্থনৈতিক সচ্ছলতা প্রভৃতি গুণের ভিত্তিতে শেখ নির্বাচিত হতো। শেখরা বিচার সংক্রান্ত সামরিক ও জনকল্যাণকর কার্যাবলি সাধন করতেন। এ ব্যাপারে তারা গোত্রীয় পরিষদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন। কখনো কোনো গোত্রের মধ্যে যুদ্ধ সংঘটিত হলে তা বংশপরম্পরায় চলতে থাকতো। তারা স্বগোত্রীয় সংহতিকে সযত্নে রক্ষা করত এবং পুরুষানুক্রমে গোত্রে গোত্রে শত্রুতা ও কলহ সঞ্জীবিত রাখত। তবে তারা গোত্রের সদস্য ও শেখদের প্রতি খুবই অনুগত ছিল। যুদ্ধ, সন্ধি, ব্যবসায়িক যোগ্যতা প্রভৃতি ক্ষেত্রে শেখের সিদ্ধান্তই চূড়ান্ত। তারা গোত্রের জন্য মমত্ববোধ ও জান-মাল উৎসর্গ পর্যন্ত করতে পারত। এই চেতনা থেকে গোত্র প্রধান কোনো গোত্রীয় কলহ মিটিয়ে দিলে কখনো কখনো তারা তা সহজে মেনে নিত। সুতরাং বোঝা যায়, উদ্দীপকের গোষ্ঠী প্রধানের নির্বাচনের মতো ইসলাম পূর্ব যুগের গোত্র প্রধান নির্বাচিত হতেন এবং ভূমিকা পালন করতেন।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ইসলামপূর্ব যুগের গোষ্ঠী প্রধানের নির্বাচন পদ্ধতি ও …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর