পিরামিড কী ? ব্যাখ্যা করো ।
উত্তর: পিরামিড হলো মিসরীয়দের নির্মিত পাথরের তৈরি বিশাল ও ত্রিকোণাকার সমাধিসৌধ । মিসরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্যিক নিদর্শন হলো পিরামিড । গ্রিক ভাষায় পিরামিড শব্দের অর্থ 'খুব উঁচু'। মিসরীয় রাজা-বাদশাদের মৃতদেহ মমি করে সংরক্ষণের জন্য পিরামিড তৈরি করা হয়েছিল। মূলত ধর্মীয় বিশ্বাস থেকেই এগুলো নির্মাণ করা হয়। এ পর্যন্ত ৮০টির বেশি পিরামিডের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে, যার ৭০টির বেশি কালের সাক্ষী হয়ে টিকে আছে । পিরামিডগুলোর মধ্যে সবচেয়ে বড় ও উঁচু হলো নীলনদের মরুময় গিজা অঞ্চলে অবস্থিত বিখ্যাত ফারাও খুফুর পিরামিড।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
পিরামিড কী ? ব্যাখ্যা করো ।
উত্তর