শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের সাথে আরবের ভূ-প্রকৃতির যে অঞ্চলের মিল আছে তার বর্ণনা দাও।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের সাথে আরবের ভূ-প্রকৃতির উর্বর ও মরু অঞ্চলের মিল রয়েছে । ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপ তিন ভাগে বিভক্ত । মরু, পাহাড়ি ও উর্বর অঞ্চল । উদ্দীপকের কৃষির বিষয়টি আরব উপদ্বীপের উর্বর অঞ্চলের প্রতি ইঙ্গিত করে। আর কষ্টসহিষ্ণুতা ও আতিথেয়তা আরবের মরু অঞ্চলের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিচ্ছবি । উদ্দীপকে সিলেট অঞ্চলের কৃষিদ্রব্য উৎপাদন পদ্ধতির কথা বলা হয়েছে। এছাড়া এখানের মানুষের কষ্টসহিষ্ণুতা ও আতিথেয়তা ফয়সালকে মুগ্ধ করে। প্রাক-ইসলামি আরব উপদ্বীপে শুধু উর্বর অঞ্চলেই কৃষি উৎপাদন হতো। উর্বর তৃণভূমি অঞ্চলটি কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল। যেমন— হেজাজ, ইয়েমেন, নজদ, হাজরামউত ও ওমান। হেজাজের বিখ্যাত শহর মক্কা, মদিনা ও তায়েফ ছিল শস্য-শ্যামল ও ছায়া-শীতল। এ কারণে এখানে প্রচুর কৃষি উৎপাদন হতো। হেজাজের উপকূলবর্তী প্রদেশগুলোতে পাহাড়ি ও অনাবাদি অঞ্চল থাকলেও কয়েকটি উর্বর বিস্তৃত উপত্যকা রয়েছে। এ উর্বর ভূ-ভূখণ্ডগুলোতে কফি, নীল, খেজুর, শাক-সবজি, বিভিন্ন ফল ও ফসলের উৎপাদন হতো। তবে মরুবাসী আরবদের জীবন ছিল যাযাবর। তারা খাদ্য সংগ্রহ ও পশুদের তৃণভূমি রক্ষার জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করত। মরুময় প্রতিকূল পরিবেশে প্রতিনিয়ত তাদেরকে সংগ্রাম করতে হতো। তাই ঝড়-ঝঞ্জাসহ যেকোনো অবস্থায় কষ্ট সহ্য করা তাদের জন্য খুবই সহজ ছিল। কষ্টসহিষ্ণু এ মরুবাসীরা “রক্তের বদলে রক্ত” নীতিতে বিশ্বাসী হলেও অতিথিপরায়ণতায় ছিল সবচেয়ে এগিয়ে। চরম শত্রুও তাদের ঘরে আশ্রয় নিলে তারা অতিথিকে পরম যত্নে সমাদর করত। সুতরাং বোঝা যায়, উদ্দীপকের অঞ্চলের মাধ্যমে আরব উপদ্বীপের মরু ও উর্বর অঞ্চলের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।

HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের সাথে আরবের ভূ-প্রকৃতির যে অঞ্চলের মিল আছে…

উদ্দীপক

লাবন্য শীতের ছুটিতে সিলেট অঞ্চলে বেড়াতে গেল। সেখানে সে বিভিন্ন কৃষিদ্রব্য, উৎপাদন পদ্ধতি এবং স্থানীয় লোকের কষ্টসহিষ্ণুতা ও তাদের আতিথেয়তা দেখে বিস্মিত হয়। পাহাড়ি এলাকার চাষাবাদ পদ্ধতির সাথে তার নিজ এলাকা সাতক্ষীরা অঞ্চলের অনেক অমিল খুঁজে পায়। সে আরো লক্ষ করল মানুষের আচার-আচরণ, পোশাক-পরিচ্ছদ, খাবার-দাবারসহ সব কিছুই যেন এলাকাভিত্তিক আলাদা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী।

উত্তর

ভূ-প্রকৃতি অনুসারে আরব দেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে ।

উত্তর

জাজিরাতুল আরব বলতে আরব ভূখণ্ডকে বোঝায় । 'জাজিরা' আরবি শব্দ। এর অর্থ উপদ্বীপ। আর আরব একটি ভূখণ্ডের নাম। সুতরাং জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপ। সাধারণত তিনদিক পানি এবং একদিক স্থল পরিবেষ্টিত ভূ-খণ্ডকে উপদ্বীপ বলা হয় । এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আরব দেশ বিশ্বের সর্ববৃহৎ উপদ্বীপ । এর তিন দিক বিশাল জলরাশি এবং একদিক বিস্তীর্ণ মরুপ্রান্তর দ্বারা বেষ্টিত। এরূপ ত্রিভুজাকৃতির ভৌগোলিক অবস্থানের জন্যই আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের সাথে আরবের ভূ-প্রকৃতির উর্বর ও মরু অঞ্চলের মিল রয়েছে । ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপ তিন ভাগে বিভক্ত । মরু, পাহাড়ি ও উর্বর অঞ্চল । উদ্দীপকের কৃষির বিষয়টি আরব উপদ্বীপের উর্বর অঞ্চলের প্রতি ইঙ্গিত করে। আর কষ্টসহিষ্ণুতা ও আতিথেয়তা আরবের মরু অঞ্চলের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিচ্ছবি । উদ্দীপকে সিলেট অঞ্চলের কৃষিদ্রব্য উৎপাদন পদ্ধতির কথা বলা হয়েছে। এছাড়া এখানের মানুষের কষ্টসহিষ্ণুতা ও আতিথেয়তা ফয়সালকে মুগ্ধ করে। প্রাক-ইসলামি আরব উপদ্বীপে শুধু উর্বর অঞ্চলেই কৃষি উৎপাদন হতো। উর্বর তৃণভূমি অঞ্চলটি কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল। যেমন— হেজাজ, ইয়েমেন, নজদ, হাজরামউত ও ওমান। হেজাজের বিখ্যাত শহর মক্কা, মদিনা ও তায়েফ ছিল শস্য-শ্যামল ও ছায়া-শীতল। এ কারণে এখানে প্রচুর কৃষি উৎপাদন হতো। হেজাজের উপকূলবর্তী প্রদেশগুলোতে পাহাড়ি ও অনাবাদি অঞ্চল থাকলেও কয়েকটি উর্বর বিস্তৃত উপত্যকা রয়েছে। এ উর্বর ভূ-ভূখণ্ডগুলোতে কফি, নীল, খেজুর, শাক-সবজি, বিভিন্ন ফল ও ফসলের উৎপাদন হতো। তবে মরুবাসী আরবদের জীবন ছিল যাযাবর। তারা খাদ্য সংগ্রহ ও পশুদের তৃণভূমি রক্ষার জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করত। মরুময় প্রতিকূল পরিবেশে প্রতিনিয়ত তাদেরকে সংগ্রাম করতে হতো। তাই ঝড়-ঝঞ্জাসহ যেকোনো অবস্থায় কষ্ট সহ্য করা তাদের জন্য খুবই সহজ ছিল। কষ্টসহিষ্ণু এ মরুবাসীরা “রক্তের বদলে রক্ত” নীতিতে বিশ্বাসী হলেও অতিথিপরায়ণতায় ছিল সবচেয়ে এগিয়ে। চরম শত্রুও তাদের ঘরে আশ্রয় নিলে তারা অতিথিকে পরম যত্নে সমাদর করত। সুতরাং বোঝা যায়, উদ্দীপকের অঞ্চলের মাধ্যমে আরব উপদ্বীপের মরু ও উর্বর অঞ্চলের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত অবস্থার মতো আরবদের চারিত্রিক বৈশিষ্ট্যও তাদের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়েছে। আরব উপদ্বীপের বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থান ও আবহাওয়া এর অধিবাসীদের জীবনযাত্রা, মানসিক গঠন তথা চরিত্র গঠনে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। পরিবেশই তাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে নতুন মাত্রা দিয়েছে। উদ্দীপকেও এমনটি লক্ষ করা যায় । উদ্দীপকে বাংলাদেশের সিলেট ও সাতক্ষীরা অঞ্চলের কথা বলা হয়েছে। পরিবেশ অনুযায়ী এ দুই এলাকার মানুষের জীবনযাত্রা, আচার-আচরণ সবকিছুতেই ভিন্ন বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। আরবের পরিবেশও সেখানকার মানুষের বৈশিষ্ট্যকে এভাবেই নিয়ন্ত্রণ করেছে। মরুবাসী আরবরা অত্যন্ত রুক্ষ, দুঃসাহসী, দুর্ধর্ষ সৈনিক। তারা রক্তের বদলে রক্তনীতিতে বিশ্বাসী। কারণ আরবের মরু অঞ্চলের অনাবৃষ্টি, পানীয় জলের অভাব, চারণ ভূমির স্বল্পতার জন্য এখানকার মানুষ প্রকৃতির সাথে প্রতিনিয়ত সংগ্রাম করত। প্রতিকূল পরিবেশের সাথে এ লড়াই তাদেরকে কষ্টসহিষ্ণু, কঠোর পরিশ্রমী ও ধৈর্যশীল করে গড়ে তুলেছে। খাদ্যের অভাব মরুবাসী আরবদের চরিত্রে উদ্দাম ও অপ্রতিরোধ্য গতি সৃষ্টি করেছে। ফলে নিজের ভালো, স্বার্থপরতা আর কঠোরতাই তাদের চরিত্রের মূল বৈশিষ্ট্য হয়ে উঠেছে। তবে শহরবাসী আরবদের ক্ষেত্রে এর সম্পূর্ণ ভিন্ন চিত্র লক্ষ করা যায়। আরবের দক্ষিণাংশের পরিবেশ হলো সুশীতল ও শ্যামল। এ ধরনের আবহাওয়া এখানকার জনগণকে করেছে মার্জিত, দয়ালু ও পরোপকারী। নির্মল, কোমল, ভদ্র আচরণের মাধ্যমে নিমেষেই তারা অন্যের মনে স্থান করে নিতে পারে । পরিশেষে বলা যায়, আরবের মদিনা, ইয়েমেন ও তায়েফের অধিবাসীরা যখন শান্ত পরিবেশে গঠনমূলক চরিত্র গড়ে তুলেছে, তখন মক্কা ও অন্যান্য স্থানের অধিবাসী আত্মকলহ ও গোত্রীয় দ্বন্দ্বে বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিবেশের ব্যাপক প্রভাবের কারণেই তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এমন হয়েছে।
HSCIslamic History 1st paperChapter 1 : প্রাক-ইসলামি আরব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

এক সময় পৃথিবীতে দাস ব্যবস্থার প্রচলন ছিল। শক্তিশালী দেশ তাদের কৃষিকাজের জন্য দরিদ্র দেশ থেকে অশিক্ষিত লোকদেরকে এনে কৃষিকাজে নিয়োজিত করত। এদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা ধনী দেশ কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে। তবে তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না। বরং তাদের উপর নির্যাতন করা হতো। তারা তাদের প্রভুর কথা মেনে চলতে বাধ্য হতো। মত প্রকাশের অধিকার না থাকায় এক সময় তারা দুভাগে বিভক্ত হয়ে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এ গৃহযুদ্ধের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য 'X′X^{\prime} দেশের সরকার সংবিধান প্রণয়ন করে দাসদের স্বাধীনতা প্রদান করে। এ পদক্ষেপের ফলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়।

Rajshahi · 2017

ক
হুদায়বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
খ
আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে ইসলাম-পূর্ব আরবের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থা বিলুপ্তির ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ছিল ইসলামের ইতিহাসের অনুরূপ- বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হুদায়বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?

হুদায়বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আলী হায়দার সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি লক্ষ করলেন যে, জুন থেকে আগস্ট মাসের মধ্যে সুরমা নদীর উভয় তীর প্লাবিত হয়। প্লাবনের ফলে উভয় তীরের ভূভাগ অত্যন্ত উর্বর হলেও বন্যায় উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ মহাসংকট কাটিয়ে উঠতে তিনি সুরমা নদীর তীরে বাঁধ দেয়ার উদ্যোগ নেন এবং খাল কেটে পানি ধরে রাখার ব্যবস্থা গ্রহণ করেন। ফলে কৃষিক্ষেত্রে উন্মোচিত হয় এক নতুন দিগন্ত। তবে শিল্পবাণিজ্য ও সংস্কৃতিতে সুনামগঞ্জ থাকে অবহেলিত।

Rajshahi · 2017

ক
কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি?
খ
জাজিরাতুল আরব বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের সুরমা নদীর সাথে ব্যাবিলনীয় কোন নদীর সামঞ্জস্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ
জনাব আলী হায়দারের জেলার তুলনায় তোমার পঠিত সভ্যতাটি কোন অর্থে অধিক সমৃদ্ধ? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.জাজিরাতুল আরব বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

জাজিরাতুল আরব বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি?

কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাতিগত দাঙ্গায় সিয়েরা লিয়নের জনজীবন প্রায় বিপর্যস্ত। সামান্য স্বার্থহানি ঘটলেই তারা বড় সংঘাতে জড়িয়ে পড়ে। ফলে তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। এ অবস্থায় জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সেখানে যুদ্ধ, নির্যাতন, অসাম্য দূর করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে দিনরাত কাজ করছে।

Dhaka · 2017

ক
মালা' কী?
খ
সাবায়ে মুয়াল্লাকাত বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে বর্ণিত জাতিগত দাঙ্গার সাথে প্রাক-ইসলামি আরবের কোন বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের শান্তিরক্ষী বাহিনীর কর্মকাণ্ডের আলোকে আরব জীবনে ইসলামের ভূমিকা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সাবায়ে মুয়াল্লাকাত বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।

সাবায়ে মুয়াল্লাকাত বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মালা' কী?

মালা' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত ব্যবস্থা বিলুপ্তির ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ ছিল ইসলামের ইতিহাসেরউদ্দীপকে ইসলাম-পূর্ব আরবের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।আইয়ামে জাহেলিয়া বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।হুদায়বিয়ার সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?জনাব আলী হায়দারের জেলার তুলনায় তোমার পঠিত সভ্যতাটি কোন অর্থে অধিক সমৃদ্ধ? যুক্তিউদ্দীপকের সুরমা নদীর সাথে ব্যাবিলনীয় কোন নদীর সামঞ্জস্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।জাজিরাতুল আরব বলতে কী বুঝ? ব্যাখ্যা করো।কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি?উদ্দীপকের শান্তিরক্ষী বাহিনীর কর্মকাণ্ডের আলোকে আরব জীবনে ইসলামের ভূমিকা নিরূপণ উদ্দীপকে বর্ণিত জাতিগত দাঙ্গার সাথে প্রাক-ইসলামি আরবের কোন বৈশিষ্ট্যের মিল পাওয়াসাবায়ে মুয়াল্লাকাত বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।মালা' কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।