জাজিরাতুল আরব বলতে কী বোঝো? ব্যাখ্যা কর।
উত্তর: জাজিরাতুল আরব বলতে আরব ভূখণ্ডকে বুঝায়। জাজিরা আরবি শব্দ। এর অর্থ উপদ্বীপ। আরব একটি ভূখণ্ডের নাম। সাধারণত তিনদিক পানি এবং একদিকে স্থল পরিবেষ্টিত ভূখণ্ডকে উপদ্বীপ বলা হয়। এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আরব দেশ বিশ্বের সর্ববৃহৎ উপদ্বীপ। এর তিন দিক বিশাল জলরাশি এবং একদিক বিস্তীর্ণ মরুপ্রান্তর দ্বারা বেষ্টিত। এই রকম ত্রিভুজাকৃতির ভৌগলিক অবস্থানের জন্যই আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয়।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
জাজিরাতুল আরব বলতে কী বোঝো? ব্যাখ্যা কর।
উত্তর