উদ্দীপকের সাহারা মরুভূমির সাথে তোমার পঠিত কোন ১ অঞ্চলের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাহারা মরুভূমির সাথে আমার পঠিত আরব অঞ্চলের মিল রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- উদ্দীপকের দেখা যায়, আফ্রিকার উত্তরাংশে বিশাল অংশ জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। এর পশ্চিমে আটলান্টিক মহাসাগর, পূর্বে লোহিত সাগর, উত্তরে আটলাস পর্বত ও ভূমধ্যসাগর, তার দক্ষিণে নাইজার উপত্যকা অবস্থিত। অঞ্চলটি অতি উষ্ণ ও বেশিরভাগ অঞ্চলই অনুর্বর। অধিবাসীর অধিকাংশই যাযাবর। তারা ছাগল, ভেড়া, উট পালন করে এবং পানির সন্ধানে ঘুরে বেড়ায়। যাযাবর ও পণ্যবাহকের যাতায়াতের জন্য উট ব্যবহার করত। উদ্দীপকের এ অঞ্চলের সাথে আরব অঞ্চলের মিল রয়েছে। আমাদের এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বিশ্বের বৃহত্তম। আরব উপদ্বীপ অবস্থিত। পৃথিবীর বৃহত্তম এ উপদ্বীপের আয়তন ১০,২৭০০০ বর্গমাইল। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে আরব উপদ্বীপ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত। এর তিন দিকে জল এবং একদিকে স্থল। ত্রিভুজাকৃতি হওয়ায় এ দ্বীপটি জাজিরাতুল আরব নামেও সুপরিচিত। আরবের উত্তরে সিরিয়ার মরুভূমি, পূর্বে পারস্য উপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে লোহিত সাগর অবস্থিত। অস্ট্রেলিয়া ও আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হওয়ার আগে আরবদেশ ইউরোপ, আফ্রিকা ও এশিয়া তথা পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত বলে গণ্য করা হতো। আরব অঞ্চল অতি উষ্ণ ও এর বেশিরভাগ অঞ্চল অনুর্বর। আরবের শহরবাসীর তুলনায় মরুবাসী যাযাবরদের সংখ্যা বেশি। তাদের স্থায়ী আবাস নেই এবং তারা সর্বদা পশুপালনের জন্য ঘুরে বেড়ায়। মূলত এ অঞ্চলটি সিরিয়ার মরুভূমি। সাহারা ও গোবি মরুভূমির একটি বিচ্ছিন্ন অংশ মাত্র। ফলে আরব উপদ্বীপের অধিকাংশ অঞ্চলই অনুর্বর যা উদ্দীপকের অঞ্চলের সাথে সাদৃশ্যপূর্ণ। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের সাহারা মরুভূমির সাথে আরবের গভীর সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
উদ্দীপকের সাহারা মরুভূমির সাথে তোমার পঠিত কোন ১ অঞ্চলের সাদৃশ্য লক্…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর