হানিফ সম্প্রদায় কার? ব্যাখ্যা কর।
উত্তর: ইসলাম পূর্ব যুগে আরবের আল্লাহর একত্ববাদ এর বিশ্বাসীরা হলো হানিফ সম্প্রদায়। জাহেলিয়া যুগে আরব সমাজের মুষ্টিমের লোক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল। তারা দেব-দেবের পূজা থেকে বিরত থাকতো। এদের সংখ্যা ছিল খুবই কম। তারা শুধু মূর্তিপূজা নয় তৎকালীন আরবের অন্যায় অত্যাচার কুসংস্কার অনৈতিক জীবনযাপন ঘোরবিরোধী ছিল। এরা হযরত ইব্রাহিম (আঃ) এর প্রচারিত তাওহীদের অনুসারী ছিল। জাহেলিয়া যুগে এরাই হানিফ সম্প্রদায় নামে পরিচিত ছিল।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
হানিফ সম্প্রদায় কার? ব্যাখ্যা কর।
উত্তর