মিসরকে নীল নদের দান বলা হয় কেন ?
উত্তর: নীল নদ প্রাচীন মিসরীয় সভ্যতার বিকাশে প্রধান ভূমিকা রাখায় মিসরকে নীল নদের দান বলা হয়। কৃষিসহ দৈনন্দিন কাজে প্রাচীন মিসরীয়দের ব্যবহৃত পানির প্রধান উৎস ছিল নীল নদ। প্রতিবছর বন্যার পর নীলনদের অববাহিকা অঞ্চলে উর্বর পলিমাটির আস্তরণ পড়ত। এ পলিমিশ্রিত উর্বর জমিতে প্রচুর ফসল উৎপাদিত হতো। এছাড়া মিসরীয়দের লিখন পদ্ধতি ও পঞ্জিকা উদ্ভাবন, জ্যোতির্বিদ্যা চর্চা, নৌপরিবহন ইত্যাদি ক্ষেত্রেও নীল নদের ভূমিকা ছিল। এভাবে মিসরীয় সভ্যতার বিকাশ ও উন্নতির মূলে ছিল নীল নদ। এসব কারণে দেশটিকে নীল নদের দান বলা হয় ।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
মিসরকে নীল নদের দান বলা হয় কেন ?
উত্তর