উদ্দীপকের রাশিদা বেগমের বক্তব্যে কোন সমাজে নারীর অবস্থা ফুটে উঠেছে?ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রাশিদা বেগমের বক্তব্যে প্রাক আরব সমাজে নারীর অবস্থা ফুটে উঠেছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: উদ্দীপকের রাশিদা বেগমের আলোচনায় যে সমাজের কথা উঠে এসেছে সেখানে নারীদের কোন সামাজিক মর্যাদা ছিল না। তারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। তাছাড়া নারীদের ছিল না কোন অধিকার। একজন পুরুষ একই সাথে একাধিক স্ত্রী রাখতে পারত। প্রাক আরব যুগেও নারীদের অবস্থান ছিল এরকম। তৎকালীন আরব সমাজ ছিল অত্যন্ত কলুষিত। নারীদের ছিল না কোন সামাজিক মর্যাদা। নারীদের দেওয়া হতো না কোন সম্মান। বাজারে বিক্র করা হতো নারীদের। তাদেরকে গণ্য করা হতো ভোগ্যপণ্য হিসেবে। এছাড়াও তারা কন্যা শিশুদের এতটাই ঘৃণ্য চোখে দেখতে যে, কোন কন্যা শিশু জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেয়া হতো। প্রাক ইসলাম সময়ে আরববাসীরা নারীদের প্রতি যে পরিমান অন্যায় করত, তা অন্য সব যুগের মানুষের বর্বরতাকে হার মানায়। নারীদের অধিকার হনন, সম্মান মর্যাদা হনন এবং অন্যান্য বিশৃঙ্খলা ও অনৈতিক কর্মকাণ্ড নিয়ে তৎকালীন আরববাসী এতটাই মগ্ন ছিল যে আজও সেই সময়কালকে জাহেলিয়া যুগ হিসেবে চিহ্নিত করা হয়। মূর্খতা, বর্বরতা, অশ্লীলতায় ছিল সমগ্র আরব নিমজ্জিত। তাই বলা যায়, উদ্দীপকের রাশিদা বেগমের বক্তব্যে প্রাক আরব সমাজে নারীর অবস্থা ফুটে উঠেছে।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
উদ্দীপকের রাশিদা বেগমের বক্তব্যে কোন সমাজে নারীর অবস্থা ফুটে উঠেছে?…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর