উদ্দীপকের আলোকে প্রাচীন আরবের নারীদের অবস্থা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মোহনপুরের নারীদের অবস্থা এবং প্রাক-ইসলামি আরবের নারীদের অবস্থা ছিল একই প্রকৃতির, অত্যন্ত শোচনীয়। ইসলাম-পূর্ব যুগে আরবে নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। প্রাক-ইসলামি আরবে নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে বিবেচনা করা হতো। এ সমাজে নারী জাতি ছিল ঘৃণিত, অবহেলিত এবং ভোগের সামগ্রী বিবাহ বলতে তখন কিছুই ছিল না। তাই তারা সন্তান লাভের জন্য স্বামীর নিকট হতে অনুমতি নিয়ে পরপুরুষের সঙ্গে মেলামেশা করত। বিমাতাকে বিবাহ, ভগ্নীকে বিবাহ সমাজে প্রচলিত ছিল। নারী পণ্যদ্রব্যের ন্যায় হাটবাজারে বিক্রয় হতো। মৃত স্বামী ও পিতার অথবা কোনো আত্মীয়ের সম্পদে তাদের কোনো অংশ ছিল না। এছাড়া বিবাহিত বন্ধনের পবিত্রতা ক্ষুণ্ণ করে স্বেচ্ছাচারী পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করত। তারা অবৈধ প্রণয়ের মতো বিবেকবর্জিত কাজেও লিপ্ত ছিল। কন্যা সন্তান জন্মদান অপমানজনক ছিল বিধায় তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। বহু পিতা দারিদ্র্যের ভয়ে কন্যা সন্তানকে হত্যা করত। এসব অমানবিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য পবিত্র 'কুরআনে বলা হয়েছে, "তুমি তোমার সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করো না। আমি তাদের এবং তোমাদের জীবিকা সরবরাহ করে থাকি। নিশ্চয় তাদের হত্যা করা মহাপাপ।" [আল কুরআন (১৭:৩৯)] হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবের পূর্বে আইয়ামে জাহেলিয়া যুগে নারী জাতিকে এরূপ ঘৃণিত ও অভিশপ্ত জীবনযাপন করতে হতো। পরিশেষে বলা যায়, ইসলাম-পূর্ব আরবের নারী সমাজ এবং উদ্দীপকে বর্ণিত নারী সমাজের সাথে সাদৃশ রয়েছে।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
উদ্দীপকের আলোকে প্রাচীন আরবের নারীদের অবস্থা মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর