উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন ? ব্যাখ্যা করো।
উত্তর: মরু অঞ্চলে যাতায়াতের প্রধান বাহন হওয়ায় উটকে 'মরুভূমির জাহাজ' বলা হয়। আরবের অধিকাংশ অঞ্চলই মরুময়। আর উত্তপ্ত মরু অঞ্চলে উট চলাচলের একমাত্র উপযোগী প্রাণী। তাই অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় মরুময় আরবে এটি সর্বাধিক গৃহপালিত প্রাণী। উট একবার পানি পান করে দীর্ঘদিন (শীতকালে প্রায় ২৫ এবং গ্রীষ্মকালে ৫দিন) ধরে রাখতে পারে। তাই মরুবাসীরা খাদ্য-পানীয় সংগ্রহ ও যোগাযোগের প্রধান বাহন এবং ক্রয়- বিক্রয়ের মাধ্যম হিসেবে উট ব্যবহার করতো। এ কারণে উটকে মরুভূমির জাহাজ' বলা হয়।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন ? ব্যাখ্যা করো।
উত্তর