জাজিরাতুল আরব বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
উত্তর: জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপ। জাজিরাতুল আরব বলতে আরব ভূখন্ডকে বোঝায়। এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আরব দেশ বিশ্বের সর্ববৃহৎ উপদ্বীপ। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে এর তিন দিক বিশাল জলরাশি দ্বারা বেষ্টিত এবং একদিক মরু প্রান্তর ও অনুচ্চ পর্বতমালা দ্বারা এশিয়ার মূল ভূখণ্ডের সাথে যুক্ত। আরব অঞ্চলের আকৃতি ত্রিভুজের মতো। এর তিনদিকে জল এবং মাত্র একদিকে স্থল রয়েছে। এ কারণেই আরবি ভাষায় আরব দেশকে 'জাজিরাতুল আরব' বলা হয়।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
জাজিরাতুল আরব বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
উত্তর