ATN বাংলার কবিতা প্রতিয়োগিতার পুরস্কার প্রাক-ইসলামি যুগের কোন পুরস্কারের অনুরূপ? ব্যাখ্যা কর।
উত্তর: ATN বাংলার কবিতা প্রতিযোগিতার পুরুস্কার প্রাক-ইসলামি যুদ্ধের উকাজ মেলার কবিতা প্রতিযোগিতা তথা সাব-আ মুয়াল্লাকাতের পুরস্কারের অনুরূপ। সাহিত্যচর্চার মাধ্যমে মানুষের মন ও মননে ইতিবাচক প্রভাব তৈরি হয়। মানব মনের শুদ্ধতম ভাবনার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ঘটে সাহিত্যের মধ্য দিয়ে। সাহিত্য চর্চা মানসিকতার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকে কবিতা প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার প্রদানের দিকটি লক্ষণীয়। এক্ষেত্রে ATN বাংলা টিভি চ্যানেলের আয়োজনে স্বরচিত কবিতা পাঠের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় তিন জন কবিকে পুরস্কৃত করা হয়। ফলে তারা কাব্যচর্চায় আরও অনুপ্রেরণা লাভ করেন। প্রাচীন আরবের সাংস্কৃতিক জীবনেরও একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল কবিতা চর্চা। এক্ষেত্রে প্রাচীন আরবের অধিবাসীদের দক্ষতা, পারদর্শিতা ও ভাষাজ্ঞান ছিল অত্যন্ত উঁচু মানের। কাব্যপ্রীতি ছিল, তাদের সাহিত্য প্রতিভার উজ্জ্বলতম দিক। মক্কার বাৎসরিক উকাজ মেলার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল কবিতা প্রতিযোগিতা। প্রতি বছর এখানে কবিতা প্রতিযোগিতা হতো এবং শ্রেষ্ঠ কবিদের পুরষ্কৃত করা হতো। নির্বাচিত শ্রেষ্ঠ কবিতাগুলোকে কাবাঘরের দেয়ালে বুঝুলিয়ে রাখা হতো, যা সাবায়ে মুয়াল্লাকাত নামে পরিচিত ছিল। সুতরাং বলা যায়, উদ্দীপকের প্রতিযোগিতার পুরস্কার প্রাক-ইসলামি যুগের উকাজ মেলার কবিতা প্রতিযোগিতার পুরুষ্কারের সাথে তুলনীয়।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
ATN বাংলার কবিতা প্রতিয়োগিতার পুরস্কার প্রাক-ইসলামি যুগের কোন পুরস্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর