উদ্দীপকে নির্দেশিত জাতীয় সমাজব্যবস্থা তাদের শান্তিপূর্ণ জীবনের নিশ্চয়তা বিধান করেছে। বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মিশরীয় সভ্যতার কথা বলা হয়েছে। তাদের সমাজে শ্রেণিভেদ থাকলেও তারা বুদ্ধিমত্তা, কর্মতৎপরতা ও দক্ষতা দ্বারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারত। যার ফলে সমাজে শান্তিপূর্ণ জীবনের নিশ্চয়তা ছিল। তাছাড়া ধর্মীয় বিশ্বাসের ব্যাপক প্রভাবের কারণে তাদের সমাজ ব্যবস্থায় পাপের ভয়ে মানুষ অন্যায় থেকে বিরত থাকে। ফলে সমাজে শান্তিপূর্ণ জীবনের নিশ্চয়তা ছিল। এ সমাজে একজন নিম্নশ্রেণির ব্যক্তিও কর্মদ্বারা সমাজের মর্যাদার আসনে আসীন হতে পারতো। প্রাচীন মিসরের সমাজব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক। সমাজে নারীরা সম্পত্তির অধিকারসহ নানা রকম সুবিধা ভোগ করত। সমাজে এক স্ত্রী গ্রহণের রীতি চালু থাকলেও উপপত্নী গ্রহণের দৃষ্টান্তও পাওয়া যায়। তারপরও মিসরীয় সমাজে মেয়েরা উচ্চ সামাজিক মর্যাদা ভোগ করত। যেমন ফারাও প্রথম থুথমোসের মেয়ে হাটশিপুট (Hatsheput) বা হাটাসু (Hatasu) ১৫২০-১৪৮০ খ্রিষ্টপূর্বাব্দে বিশ্বের প্রথম মহিলা শাসক হিসেবে মিসরের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। মিসরের সমাজ তিন শ্রেণিতে বিভক্ত ছিল। যথা- ১. ফারাও, রাজদরবারের গণ্যমান্য ব্যক্তি, পুরোহিত ও ভূস্বামীরা উচ্চশ্রেণি; ২. বণিক, সাহিত্যিক, কারিগর ও অন্য পেশাজীবীরা মধ্যমশ্রেণি এবং ৩. ভূমিদাস, সেবাদাস ও ক্রীতদাসরা নিম্নশ্রেণির অন্তর্ভুক্ত ছিল। সমাজে শিক্ষাগ্রহণ করার সুযোগ এবং বিদ্যালয়গুলো ছিল অবৈতনিক। অতএব বলা যায়, সর্বক্ষেত্রে ধর্মীয় প্রভাব ও কর্মের দ্বারা মর্যাদা নির্ধারণ মিসরীয় সমাজের নিরাপত্তা নিশ্চিত করে শান্তি স্থাপন করে।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত জাতীয় সমাজব্যবস্থা তাদের শান্তিপূর্ণ জীবনের নিশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর